Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদায় মুম্বই, আইপিএলের প্লে অফে কেকেআর, সামনে কোহলিরা

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই (Mumbai) হারায় কেকেআর (KKR) আইপিএলের প্লে অফে (Play Off) চারনম্বর দল হিসেবে স্থান করে নিল। এদিনের ম্যাচে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ১৭১ রানে জিতত

বিদায় মুম্বই, আইপিএলের প্লে অফে কেকেআর, সামনে কোহলিরা

শেষ আপডেট: 8 October 2021 17:55

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই (Mumbai) হারায় কেকেআর (KKR) আইপিএলের প্লে অফে (Play Off) চারনম্বর দল হিসেবে স্থান করে নিল। এদিনের ম্যাচে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ১৭১ রানে জিততে না পারায় নেট রান রেটের বিচারে প্লে-অফে চলে গেল শাহরুখের দল। তিন বছর পর ফের আইপিএল-এর প্লে-অফে কলকাতা। এ বার তারা চতুর্থ স্থানেই থাকছে। তিনবছর পরে ফের তারা প্লে অফে খেলবে। মরণ-বাঁচন ম্যাচে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ৮৬ রানে হারিয়ে দিয়েছিল কলকাতা। তাদের রানরেট ভাল ছিল, রাজস্থান ম্যাচ জেতার পর কলকাতার রান রেট দাঁড়ায় +০.৫৮৭। সেখানে হায়দরাবাদ ম্যাচ খেলতে নামার আগে মুম্বইয়ে রান রেট ছিল -০.০৪৮। আরও পড়ুন: পিকে, নিখিল নন্দীদের স্মৃতি ফিরিয়ে কলকাতা লিগের ফাইনালে রেল দল প্রথমে ব্যাটিং ২৩৫ রান করেন রোহিতরা। সে ক্ষেত্রে হায়দরাবাদকে আটকে রাখতে হত ৬৫ বা তারও কম রানে। মুম্বই সেই কাজ করতে ব্যর্থ। ঈশান কিশান ৩২ বলে ৮৪ রান ও সূর্যকুমার যাদব ৪০ বলে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন। গত বছর এই আমিরশাহিতেই ট্রফি ঘরে তুলেছিল রোহিত শর্মার দল। পাঁচ বারের চ্যাম্পিয়নদের এ বারের মতো বিদায় নিতে হল প্রতিযোগিতা থেকে। প্রথম কোয়ালিফায়ার দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ১০ অক্টোবর, রবিবার, দুবাই ১ম এলিমিনেটর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ১১ অক্টোবর, সোমবার, শারজা ২য় কোয়ালিফায়ার ১৩ অক্টোবর, বুধবার, শারজা ফাইনাল ১৫ অক্টোবর, শুক্রবার, শারজা পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```