Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভারত-পাক ম্যাচ দেখার পরেই হৃদরোগে প্রয়াত মুম্বই সংস্থার সভাপতি

আমেরিকার নিউইয়র্কে নাসাউ স্টেডিয়ামে বসে ভারত ও পাকিস্তান ম্যাচ দেখছিলেন অমল কালে। যিনি মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতিও।

ভারত-পাক ম্যাচ দেখার পরেই হৃদরোগে প্রয়াত মুম্বই সংস্থার সভাপতি

অমল কালে প্রয়াত।

শেষ আপডেট: 10 June 2024 21:12

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার নিউইয়র্কে নাসাউ স্টেডিয়ামে বসে ভারত ও পাকিস্তান ম্যাচ দেখছিলেন অমল কালে। যিনি মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতিও। রুদ্ধশ্বাস ম্যাচ দেখার চাপ নিতে না পেরে অকালেই প্রয়াত ওই নামী কর্তা। বয়স হয়েছিল ৪৭ বছর।

অমল খেলা দেখছিলেন মুম্বই সংস্থার সচিব অজিঙ্ক্যা নায়েক ও সুরজ সম্রাটের সঙ্গেই। খেলা যত গড়াচ্ছিল, তত চাপে পড়ে যাচ্ছিলেন অমল। তাঁকে দেখে মনেও হয়নি মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। ২০২২ সালে অমল মুম্বই সংস্থার সভাপতি হন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী সদস্য সন্দীপ পাতিলকে হারিয়ে। তিনি যোগ্য প্রশাসকের মতোই সংস্থা পরিচালনা করছিলেন। অমল বোর্ডেরও প্রভাবশালী কর্তা ছিলেন।

ম্যাচের টেনশন নিতে না পেরে বুকে ব্যথা অনুভব করেন অমল। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালেও নিয়ে যেতে হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানান, হৃদরোগেই মৃত্যু হয়েছে তাঁর।

গত ভারত-পাক ম্যাচে হারা ম্যাচ জিতে গিয়েছেন রোহিতরা। তাঁরা ব্যাটিংয়ে ব্যর্থ হলেও দলের বোলাররা ম্যাচ জিতিয়ে দিয়েছেন। দলের সেরা নির্বাচিত হয়েছেন যশপ্রীত বুমরা, তিনি ১৪ রানে তিন উইকেট নিয়েছেন। পাক দলের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন ভারতের সিনিয়র পেসার। 


```