Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইনালে মোহনবাগানকে এক ইঞ্চি জমি ছাড়ব না, হুঙ্কার দিয়ে রাখলেন মুম্বই কোচ

মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ নিয়ে কী ভাবনা জানিয়ে দিয়েছেন মুম্বই সিটির কোচ পিটার ক্রাতকি। তিনি তরুণ কোচ, পুরো দলকে তেল খাওয়ানো মেশিনের মতো তৈরি করেছেন। তবে তিনি বদলা নেওয়ার জন্যও প্রস্তুত।

ফাইনালে মোহনবাগানকে এক ইঞ্চি জমি ছাড়ব না, হুঙ্কার দিয়ে রাখলেন মুম্বই কোচ

শেষ আপডেট: 1 May 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: কাগজে-কলমে মোহনবাগানের থেকে এগিয়ে ফাইনালে নামছে মুম্বই সিটি এফসি। এই নিয়ে ন’বার সাক্ষাতে মোট ছ’বার জিতেছে মুম্বই, একবার জয় পেয়েছে মোহনবাগান। দু’বার ড্র হয়েছে।

শনিবার যুবভারতীতে ফাইনালে কী হবে, সেই নিয়ে ময়দান সরগরম। ইতিমধ্যেই টিকিটের চাহিদা ভালই। বাগানের ৬০ হাজার দর্শক মাঠ ভরিয়ে দেবে, আশায় কর্তারা। কোচ আন্তোনিও লোপেজ হাবাসও চাইছেন সমর্থকদের চিৎকার তাঁর দলকে শক্তি দেবে, সন্দেহ নেই।

মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ নিয়ে কী ভাবনা জানিয়ে দিয়েছেন মুম্বই সিটির কোচ পিটার ক্রাতকি। তিনি তরুণ কোচ, পুরো দলকে তেল খাওয়ানো মেশিনের মতো তৈরি করেছেন। তবে তিনি বদলা নেওয়ার জন্যও প্রস্তুত। যুবভারতীতেই আইএসএলের গ্রুপ শীর্ষে থাকার সুযোগ হারিয়েছে বাগানের কাছে হারে। লিগ-শিল্ড হারিয়েছিল তাঁর দল।

শনিবার ম্যাচের আগে তাই বলে রেখেছেন, মোহনবাগান ভাল দল সন্দেহ নেই, কিন্তু আমাদের ছেলেরা এক ইঞ্চি জমিও ছাড়বে না। গত ম্যাচে আমরা ভুল করেছিলাম। সেই ভুল ত্রুটি শুধরে মাঠে নামাই আমাদের কাছে চ্যালেঞ্জের।

বাগান কোচ হাবাসও জানিয়েছেন, ছেলেদের বলে দিয়েছি বাড়তি চাপ নিয়ে খেলার দরকার নেই। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেই দল চাপে পড়ে যাবে। তাই নিজেদের আনন্দে ফাইনালে মাঠে নামো।

বাগান দলে ভরসা তিন বিদেশি, দিমিত্রি, কামিন্স, জনি কাউকো। গত ম্যাচে কামিন্স-দিমিত্রি ভাল খেললেও কাউকোকে তেমন সপ্রতিভ দেখা যায়নি। তারমধ্যে আলবেনিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে পাবে না মোহনবাগান। তাঁকে চার ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।

মুম্বই দলে কোচের বড় ভরসা লালিয়ানজুয়ালা ছাংতে, যিনি মোট দশটি গোল করেছেন আইএসএলে। আর ১৬টি গোলে অ্যাসিস্ট করেছেন। ছাংতে নিয়ে চিন্তিত বাগান শিবিরও। তাঁকে আটকাতে হবে হেক্টর, শুভাশিস, আনোয়ারদের। তিনিই মুম্বই দলের খেলা তৈরি করেন। মাঝমাঠে থেকে গোলের বল বাড়ান। মুম্বই কোচও বলছেন, ছাংতে আমার দলের প্রধান স্তম্ভ। ওকে আমরা ফ্রি জোনে খেলাই, ওকে ম্যান মার্কিং করাও কষ্টকর।


```