Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নিজামের শহরে ধোনি, ধোনি... চিৎকার, অবাক প্যাট কামিন্স, কী বললেন বিশ্বজয়ী নেতা

আইপিএল শুরুর আগেই এবার ধোনি চেন্নাইয়ের নেতৃত্ব ঋতুরাজ গায়কোয়াডের হাতে দিয়ে দিয়েছেন। তারপরেও মাঠে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় ঋতু একবার ঝালিয়ে নিচ্ছেন মাহির থেকে।

নিজামের শহরে ধোনি, ধোনি... চিৎকার, অবাক প্যাট কামিন্স, কী বললেন বিশ্বজয়ী নেতা

শেষ আপডেট: 6 April 2024 14:58

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি এমন এক ব্যতিক্রমী ক্রিকেটার, যাঁর জনপ্রিয়তা কোনও ভূগোলার্ধ বিচার করে না। তাঁর ক্যারিশমা, তাঁর চারিত্রিক দৃঢ়তায় মুগ্ধ আট থেকে আশি।

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। ওই ম্যাচে সহজেই হেরেছে ধোনির দল। তিনি দলের অধিনায়ক না হলেও ধোনিকে কেন্দ্র করেই ওই দলের সবটাই।

ওই ম্যাচে ধোনি এমনকিছু করেননি, যা নিয়ে আলোচনা হতে হবে। গত ম্যাচে যাও বা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, নিজামের শহর হায়দরাবাদের বিরুদ্ধে খেলেছিলেন মাত্র দুটি বল। কিন্তু মাহি মাঠে নামার সময় গ্যালারি থেকে যা চিৎকার হয়েছে, সেই শব্দব্রক্ষ্মে সবাই অবাক। কত ডেসিবেল আওয়াজ হয়েছে, সেই নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। হায়দরাবাদ দলের অধিনায়ক তথা বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের নেতা প্যাট কামিন্সও বলেছেন, এমএস (ধোনি) নামার সময় মাঠে যা চিৎকার হল, তা আমি ক্রিকেট কেরিয়ারে কোনওদিন শুনিনি। কী পরিমান জনপ্রিয়তা থাকলে এমনটা হতে পারে!

আইপিএল শুরুর আগেই এবার ধোনি চেন্নাইয়ের নেতৃত্ব ঋতুরাজ গায়কোয়াডের হাতে দিয়ে দিয়েছেন। তারপরেও মাঠে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় ঋতু একবার ঝালিয়ে নিচ্ছেন মাহির থেকে। তিনি ভারতীয় ক্রিকেটকে যেভাবে সমৃদ্ধ করেছেন, তার অবদান শেষ হওয়ার নয়।

গতবারও প্রতি মাঠে নামার পরে যে পরিমাণ ধোনি নিয়ে আবেগ ছিল, সেটি এবারও দেখা যাচ্ছে। কারণ দর্শকরা মনে করছেন, এবারই হয়তো শেষ ধোনি ম্যাজিক দেখবেন, সেই আশাতেই মাঠ ভরাচ্ছেন এবং তাঁর নামে হর্ষধ্বনি দিচ্ছেন। 


```