Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনি ইউটিউব চ্যানেল খোলেন না কেন? ধোনি বললেন, আমি খুব মুডি!

এমএস ধোনি সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলে তার দর ছাড়ায় আকাশছোঁয়া। তবুও মাহি সেগুলি নিয়ে আগ্রহ দেখান না।

আপনি ইউটিউব চ্যানেল খোলেন না কেন? ধোনি বললেন, আমি খুব মুডি!

শেষ আপডেট: 4 December 2023 16:37

দ্য ওয়াল ব্যুরো: এমএস ধোনি সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলে তার দর ছাড়ায় আকাশছোঁয়া। তবুও মাহি সেগুলি নিয়ে আগ্রহ দেখান না। বরং মাহি কোথায় রয়েছেন, কী করছেন, সেই নিয়ে সমর্থকরা নানা ভিডিও আপলোড করে দেন।

এই নিয়ে ধোনি সম্প্রতি একটি ভিডিওতে ইউটিউব চ্যানেল খোলা নিয়ে কথা বলেছেন। সেই অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক বলেছেন, ইউটিউব চ্যানেল বিষয়টি যথেষ্ট কঠিন। আমার দ্বারা এটা হবে না। আমি একেবারেই ক্যামেরা সচেতন মানুষ নই, আমি ওগুলো ভাল বুঝিও না। না হলে ইনস্টাগ্রামে বছরে একটা পোস্ট করি! জানি যখন পোস্ট করলেই টাকা পাব।’  

ধোনি ওই ইভেন্টে আরও বলেছেন, ‘আমি একটু মুডিও, হয়তো কয়েকদিনের মধ্যে ইউটিউব চ্যানেলে দু’তিনটি পোস্ট করলাম। আবার দেখা গেল বছরে একটাও পোস্ট করা হয়নি! তাই এগুলো থেকে আমি দূরে থাকি। এই যে আপনারা আমাকে সামনে থেকে প্রশ্ন করছেন, এটাই ভাল। এতেই আমি বেশি স্বচ্ছন্দ।’

ধোনি যে মুডি, সেটি বারবার তাঁর আচরণে ধরা পড়েছে। না হলে বিশ্বকাপ জয়ের পরে তাঁকে মোবাইলে মেসেজ পাঠিয়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। কিন্তু ধোনি সেই মেসেজের কোনও জবাব দেননি।


```