Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভক্তের ভগবান ধোনি! মাঠেই ২১ সেকেন্ডের কথা, সেই ফ্যানের চিকিৎসার দায়িত্ব নিলেন মাহি

আইপিএল চলাকালীন ম্যাচে চেন্নাইয়ের এক যুবক মাঠের রেলিং টপকে মাঠে প্রবেশ করে ধোনির পায়ে মাথা ঠেকিয়েছিলেন। ধোনি তাঁকে জড়িয়ে ধরে কথা বলেছিলেন।

ভক্তের ভগবান ধোনি! মাঠেই ২১ সেকেন্ডের কথা, সেই ফ্যানের চিকিৎসার দায়িত্ব নিলেন মাহি

ধোনিকে মাঠে নেমে প্রনাম সেরেছিলেন সেই যুবক।

শেষ আপডেট: 31 May 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি বলে কথা, যিনি সমর্থকদেরও মনের ভাষা বোঝেন। তাঁর কষ্টের কথা বুঝতে পারেন।

আইপিএল চলাকালীন ম্যাচে চেন্নাইয়ের এক যুবক মাঠের রেলিং টপকে মাঠে প্রবেশ করে ধোনির পায়ে মাথা ঠেকিয়েছিলেন। ধোনি তাঁকে জড়িয়ে ধরে কথা বলেছিলেন। এতদিন বাদে জানা গেল, সেদিনের দু’জনের কথোপকথন কী ছিল।

ধোনিকে অনেকটা দৌড়ে এসে তাঁর আগে পায়ে প্রনাম সারেন, তারপর আলিঙ্গন করেন স্বপ্নের নায়ককে। ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। মাত্র ২১ সেকেন্ড কথা হয়েছিল ফ্যান ও মাহির। সঙ্গে সঙ্গে দৌড়ে ধোনিকে মুক্ত করার চেষ্টা করেন মাঠে থাকা কমান্ডোরা।

তার মধ্যেই ওই যুবক প্রচণ্ড হাঁফাতে থাকেন। চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ওই অনুরাগীকে জিজ্ঞাসা করেন, তুমি এত হাঁফাচ্ছ কেন? সেই যুবক ধোনিকে বলেন, আসলে আমার নাকে একটা সমস্যা রয়েছে, অস্ত্রোপচার করাতে লাগবে। সেইসময় ধোনি তাঁকে বলেন, আমি তোমার চিকিৎসার ভার নিলাম। আমি থাকতে তোমার কিছু হবে না।’’

তারপর বাকিটা ইতিহাস। শুধু এটা বলেই থেমে থাকেননি। ধোনি ওই ছোট্ট কথোপকথনে কমান্ডোদের নির্দেশ দেন, যুবকটিকে কিছু না করতে, তিনবার একই কথা বলেন। আর এও জানান, ‘‘তোমার ফোন নম্বর ও ঠিকানা তুমি ওদের হাতে দিয়ে যেও, আমি নিয়ে নেব।’’

খেলা শেষে হাজারটা কাজের মধ্যেও যুবকের ফোন নম্বর নিয়ে বাকি সব কাজটা করান ধোনি। সেই যুবক এতদিন পরে ধোনির সেই মহানুভবতার কথা তুলে ধরে নিজেও বিখ্যাত হয়ে গিয়েছেন।


```