Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Champions Trophy: ভুলেই গেল বিশ্বকাপজয়ী ধোনির নাম? Dream 11-এর বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে

২০০৭ এবং ২০১১ সালে তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া যথাক্রমে জিতেছে টি-২০ এবং ওয়ানডে বিশ্বকাপের খেতাব।

Champions Trophy: ভুলেই গেল বিশ্বকাপজয়ী ধোনির নাম? Dream 11-এর বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে

Dream 11-এর বিজ্ঞাপনে উল্লেখ করা হয়নি মহেন্দ্র সিং ধোনির নাম

শেষ আপডেট: 19 February 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২৫ চ্যাাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র এই মেগা ইভেন্ট এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করছে। ইতিমধ্যে অনলাইন বেটিং অ্যাপ Dream 11-এর একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওয় টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনির নাম।

মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্তম্ভ তিনি। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া তিনটে ফরম্য়াট মিলিয়ে যে সাফল্য অর্জন করেছে, তা এককথায় অনির্বচনীয়। ২০০৭ এবং ২০১১ সালে তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া যথাক্রমে জিতেছে টি-২০ এবং ওয়ানডে বিশ্বকাপের খেতাব। এছাড়া ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও টিম ইন্ডিয়া এই ধোনির ক্যাপ্টেন্সিতেই জয়লাভ করেছিল।

দেখে নিন ভিডিও:

ইতিমধ্যে Dream 11-এর যে বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সেখানে ভারতের ২ বিশ্বকাপজয়ী অধিনায়ককে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমজন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব। অন্যজন ২০২৪ টি-২০ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা। 

সেটাও না হয় মেনে নেওয়া যায়। হতে পারে, Dream 11-এর সঙ্গে মহেন্দ্র সিং ধোনির চুক্তি না থাকার কারণে তাঁকে দেখানো হয়নি। কিন্তু, বিজ্ঞাপনের ভিডিওয় দেখানো হচ্ছে, টিম ইন্ডিয়ার এক সমর্থক ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে সেলফি তুলতে চাইছেন। সেখানেই শুধুমাত্র ১৯৮৩ এবং ২০২৪ সালের কথা উল্লেখ করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ভিডিও দেখেই রীতিমতো তেলে-বেগুনে জ্বলে উঠেছেন। তাঁদের দাবি, অন্তত ২০০৭ এবং ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের কথাও উল্লেখ করা দরকার ছিল। কারণ, এই জোড়া সাফল্য ছাড়া টিম ইন্ডিয়ার ইতিহাস অসম্পূর্ণ হয়ে থাকবে। যদিও এই ব্যাপারে ওই অনলাইন বেটিং সংস্থার পক্ষ থেকে কোনও জবাব পাওয়া যায়নি।


```