Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আদালতে গেলেন ধোনি, ছোটবেলার বন্ধুর নামে ১৫ কোটি টাকা তছরুপের মামলা

বড় অঙ্কের প্রতারণায় জড়িয়ে গেলেন কিংবদন্তি এম এস ধোনি। তাও প্রাক্তন ভারত অধিনায়কের ছোটবেলার বন্ধুরাই এই প্রতারণা করেছেন।

আদালতে গেলেন ধোনি, ছোটবেলার বন্ধুর নামে ১৫ কোটি টাকা তছরুপের মামলা

শেষ আপডেট: 5 January 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: বড় অঙ্কের প্রতারণায় জড়িয়ে গেলেন কিংবদন্তি এম এস ধোনি। প্রাক্তন ভারত অধিনায়কের ছোটবেলার বন্ধুরাই এই প্রতারণা করেছেন। ধোনির দুই ব্যবসায়িক সহযোগী মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আর্থিক তছরুপের মামলা করেছেন ধোনি। তিনি এই মামলা করেছেন রাঁচির আদালতে।

২০১৭ সালে ধোনির নামে দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার উদ্যোগ নিয়েছিলেন দিবাকর ও সৌম্য। অ্যাকাডেমি গড়ার কথা বলে ধোনির থেকে ১৫ কোটি টাকার চেক নিয়ে সেটি ব্যাঙ্ক থেকে তুলেও নিয়েছিলেন তাঁরা।

এই কাজটি করার বিষয়ে তদারকি করছিল অর্ক স্পোর্টস নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট। তারা অ্যাকাডেমিও গড়েনি, এমনকী লভ্যাংশও দেয়নি। তারপরেই অর্ক স্পোর্টসের কাছে ধোনি আইনি চিঠি পাঠালেও সেটি প্রত্যাখ্যান করে তারা।  তাতেই আরও সন্দেহ দানা বাঁধে ধোনির। ওই বিষয়ে খোঁজখবর নিতেই গর্ত থেকে কেউটে বেরিয়ে পড়ে।

ধোনির আইনজীবী দয়ানন্দ সিং শুক্রবার আদালতে জানিয়েছেন, অর্ক স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের তরফ থেকে আমরা প্রতারিত হয়েছি। আমাদের ১৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে।

অর্ক স্পোর্টসের হয়ে কাজ করছিলেন ওই মিহির ও সৌম্য। তাঁরাই ছোটবেলার বন্ধু মাহির। তাঁদের বিশ্বাস করেই ব্যবসায়িক শর্তে এগিয়েছিলেন বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় দলনেতা। 


```