Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

MS Dhoni Dance Video: ঋষভের বোনের বিয়ে, উদ্দাম নাচ ধোনির! ভাইরাল ভিডিও

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই বিয়ের মূল অনুষ্ঠানে বিরাট কোহলি এবং রোহিত শর্মাও উপস্থিত থাকতে পারেন।

MS Dhoni Dance Video: ঋষভের বোনের বিয়ে, উদ্দাম নাচ ধোনির! ভাইরাল ভিডিও

নাচ করছেন মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 12 March 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থের বাড়িতে বসেছে বিয়ের আসর। ঋষভের বোনের বিয়ে। আর এই অনুষ্ঠানে হাজির হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। মাহি শুধুমাত্র যে এসেছেন তাই নয়, টিম ইন্ডিয়ার প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নার সঙ্গে উদ্দাম নাচে মেতেও উঠলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যাবতীয় চিন্তাভাবনা ভুলে ধোনিকে এই বিয়ের অনুষ্ঠানে নাচ করতে দেখা গিয়েছে।

পন্থের বোনের বিয়ের আসর মুসৌরিতে বসেছে। অন্যদিকে, গত ১১ মার্চ সপরিবারে মহেন্দ্র সিং ধোনি দেরাদুন গিয়েছেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের সদস্য ছিলেন ঋষভ পন্থ। তিনিও সোমবার এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ঋষভ এবং তাঁর পরিবারের সঙ্গে ধোনির সম্পর্ক যে কতটা ঘনিষ্ঠ, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। সেকারণেই এই বিয়ের অনুষ্ঠানে মাহিকে প্রধান অতিথি হিসেবে দেখতে পাওয়া গিয়েছে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে ধোনির পাশাপাশি সুরেশ রায়না এবং পন্থকেও নাচ করতে দেখা গিয়েছে। 

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই বিয়ের মূল অনুষ্ঠানে বিরাট কোহলি এবং রোহিত শর্মাও উপস্থিত থাকতে পারেন।

২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন ধোনি এবং পন্থ

২০২৫ আইপিএল টুর্নামেন্টে ফের ধোনি এবং পন্থকে ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে। ফের চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে শাসন করতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। পন্থের বোনের বিয়েতে যাওয়ার আগে সিএসকে-র অনুশীলন ক্যাম্পে মাহিকে দেখতে পাওয়া গিয়েছিল। এই নিয়ে টানা ১৮ বছর আইপিএল টুর্নামেন্ট খেলতে নামছেন ধোনি।

অন্যদিকে, এবার লখনউ সুপার জায়ান্টের হয়ে আইপিএল টুর্নামেন্ট খেলতে নামবেন ঋষভ পন্থ। আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে কোনও ক্রিকেটারের জন্য সবথেকে বেশি টাকা খরচ করেছে লখনউ সুপার জায়ান্ট। আর সেটা ঋষভ পন্থের জন্যই। আসন্ন আইপিএল মরশুমে পন্থ লখনউ সুপার জায়ান্টকে নেতৃত্ব দেবেন। প্রথম ম্য়াচেই প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।

২০২৫ আইপিএল মরশুমে মাত্র একবার পন্থ এবং ধোনি একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন। আগামী ১৪ এপ্রিল ইকানা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হবে।


```