Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ক্লাবের তুলনায় দেশের প্রতি বেশি দায়বদ্ধ পোগবা, তোপ দাগলেন মোরিনহো

দ্য ওয়াল ব্যুরো: জুভেন্টাস থেকে রেকর্ড মূল্যে এই ফরাসী মিডফিল্ডারকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করিয়েছিলেন মোরিনহো। আশা ছিল, রেড ডেভিলসদের মাঝ মাঠের নেতা হয়ে উঠবেন ২৫ বছরের পল পোগবা। কিন্তু গত দুই মরশুমে আহামরি কিছু করে দেখাতে পারেননি পোগবা।

ক্লাবের তুলনায় দেশের প্রতি বেশি দায়বদ্ধ পোগবা, তোপ দাগলেন মোরিনহো

শেষ আপডেট: 24 July 2018 10:53

দ্য ওয়াল ব্যুরো: জুভেন্টাস থেকে রেকর্ড মূল্যে এই ফরাসী মিডফিল্ডারকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করিয়েছিলেন মোরিনহো। আশা ছিল, রেড ডেভিলসদের মাঝ মাঠের নেতা হয়ে উঠবেন ২৫ বছরের পল পোগবা। কিন্তু গত দুই মরশুমে আহামরি কিছু করে দেখাতে পারেননি পোগবা। আর তাই তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ মোরিনহো। কিছুদিন আগেই রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নের মুকুট পড়েছেন পোগবা। ফ্রান্সের জয়ে অন্যতম ভূমিকা ছিল তাঁর। গোল করেছেন, করিয়েছেন। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর গোলেই সব আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল ক্রোয়েশিয়ার। সেই প্রসঙ্গেই মোরিনহো বলেছেন, দেশের হয়ে খেলার সময় যে দায়বদ্ধতা পোগবার মধ্যে দেখা যায়, ক্লাবের হয়ে খেলার সময় সেই দায়বদ্ধতা দেখা যায় না। ম্যান ইউ কোচ বলেন, দেশের হয়ে খেলার সময় সমর্থকদের আবেগ, আশা সব খেলোয়াড়দের উপর থাকে। আর তাই দেশের হয়ে খেলার সময় আলাদা চাপ থাকে খেলোয়ারদের উপর। দেশের প্রতি আরও বেশি দায়বদ্ধতা দেখা যায় খেলোয়াড়দের মধ্যে। আর সেই ছবিই দেখা গিয়েছে পোগবার মধ্যে। অনেক বেশি দায়িত্ব নিয়ে পোগবা বিশ্বকাপে খেলেছেন বলে মত তাঁর। কিন্তু যখন তিনি ক্লাবের হয়ে খেলেন, তখন সেই দায়বদ্ধতা, সেই আবেগ দেখা যায় না পোগবার মধ্যে। তাই কিছুটা গা-ছাড়া মনোভাব দেখা যায়। তার খেসারত দিতে হয় দলকে। এখান থেকে মুক্তি পেতে গেলে খেলোয়াড়কেই এগিয়ে আসতে হবে বলে মত মোরিনহোর। কারণ ক্লাবের পক্ষে খেলোয়াড়ের উপর দায়বদ্ধতা চাপিয়ে দেওয়া যায় না। প্রসঙ্গত, বিশ্বকাপের পর থেকেই পোগবাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সাঁ জা ও পোগবার পুরোনো ক্লাব জুভেন্টাস। কিন্তু পোগবা বা ম্যান ইউ'র তরফে এখনও এই ব্যাপারে কিছু জানানো হয়নি। মোরিনহো'র এই মন্তব্যের পর অবশ্য খেলার জগতে কিছুটা শোরগোল উঠেছে। কেউ বলছেন, পোগবার খেলার পদ্ধতি অনেকটাই স্বাধীন। যে স্বাধীনতা দিদিয়ের দেশঁ পোগবাকে দিয়ে থাকেন সেই স্বাধীনতা মোরনহো'র কাছে তিনি পান না। তাই খেলায় তার প্রভাব পরে। আবার কেউ বলছেন, যেখানে ফুটবল বিশ্বে মেসি, রোনাল্ডোদের মতো খেলোয়াড়দের সমালোচনা করা হয় যে তাঁরা দেশের থেকে ক্লাবের হয়ে খেলায় বেশি দায়বদ্ধ, সেখানে পোগবার ক্ষেত্রে দেখা গেল উলটো ঘটনা।

```