Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপে সোনালি ব্যাট জেতার দৌড়ে এগিয়ে ডি'কক, পিছিয়ে নেই বিরাটও!

ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে যেমন ব্যাটারদের ব্যাটে রানের ফুলঝুরি ফুটছে, তেমনই বোলাররা উইকেটও পাচ্ছেন! এবারের বিশ্বকাপে বহু প্রতিভাবান ক্রিকেটার খেলছেন। 

বিশ্বকাপে সোনালি ব্যাট জেতার দৌড়ে এগিয়ে ডি'কক, পিছিয়ে নেই বিরাটও!

শেষ আপডেট: 4 November 2023 14:13

দ্য ওয়াল ব্যুরো: জমে উঠেছে বিশ্বকাপ। শেষ চারে এখনও পর্যন্ত পৌঁছেছে শুধু ভারত। বাকি তিন দল কারা খেলবে সেমিফাইনাল, তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দৌড়ে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে যেমন ব্যাটারদের ব্যাটে রানের ফুলঝুরি ফুটছে, তেমনই বোলাররা উইকেটও পাচ্ছেন! এবারের বিশ্বকাপে বহু প্রতিভাবান ক্রিকেটার খেলছেন। 

বিশ্বকাপের সেরা ক্রিকেটারদের মধ্যে চলছে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। ব্যাটে-বলে নিজেদের সেরাটা দিচ্ছেন তাঁরা। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান যিনি করবেন, তাঁর ভাগ্যেই জুটবে সোনালি ব্যাট। এবারের বিশ্বকাপে কে সেই পুরস্কার পাবেন, তা বলার সময় এখনও আসেনি। তালিকায় আছেন অনেকে। কেউ কারও থেকে বেশি পিছিয়ে নেই।

সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় আসার আগে জেনে নেওয়া যাক বিশ্বকাপে 'সোনালি ব্যাট' সম্পর্কে কিছু তথ্য। ১৯৭৫ সালে প্রথম এই পুরস্কার যুক্ত হয় বিশ্বকাপের সঙ্গে। বলা হয়, টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন এই পুরস্কার। ১৯৭৫ সালের বিশ্বকাপে প্রথম এই পুরস্কার পেয়েছিলেন নিউজিল্যান্ডের গ্লেন টার্নার। সেবার তিনি করেছিলেন ৩৩৩ রান। 

নিউজিল্যান্ড থেকেই আরও তিন ক্রিকেটার বিশ্বকাপে সোনালি ব্যাট পেয়েছেন। ১৯৯২ সালে মার্টিন ক্রো, ২০০৭ সালে ম্যাথু হেডেন ও ২০১৫ সালে মার্টিন গুপ্তিল। ভারতীয়দের মধ্যেও সোনালি ব্যাট জেতার সংখ্যা তিন। তার মধ্যে মাস্টার ব্লাস্টার্স শচীন তেন্ডুলকারই দু'বার এই পুরস্কার পেয়েছেন। ১৯৯৬ ও ২০০৩ সালে। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শচীনই (৬৭৩)। শচীন ছাড়াও রাহুল দ্রাবিড় (১৯৯৯) ও রোহিত শর্মা (২০১৯) বিশ্বকাপে পেয়েছেন সোনালি ব্যাট। 

এছাড়াও ইংল্যান্ডের ডেভিড গোয়ার (১৯৮৩) ও গ্রাহাম গুচ (১৯৮৭) এই পুরস্কার পেয়েছেন। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ (১৯৭৯) ও শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান (২০১১) জিতে নিয়েছেন সোনালি ব্যাট।

এখন প্রশ্ন হচ্ছে, ২০২৩ সালের বিশ্বকাপে কে পাবেন সোনালি ব্যাট। ১০ দলের মধ্যে ৮টি দলই ৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। এই পর্যায়ে দাঁড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি'কক। চলতি বিশ্বকাপে তিনি অপ্রতিরোধ্য। ইতিমধ্যেই চারটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। তাঁর রান ৭ ম্যাচে ৫৪৫।

এই তালিকায় দু'জন ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি আছেন ঠিক ডি'ককের পরেই। তাঁর রান ৪৪২। রোহিত শর্মা (৪০২) আছেন পাঁচ নম্বরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে নিউজিল্যান্ডের রাচীন রাবিন্দ্রর (৪১৫) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের (৪১৩) মধ্যে। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার মারকরাম (৩৬২), পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (৩৫৯), দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার দুশেন (৩৫৩), নিউজিল্যান্ডের ডিজে মিচেল (৩৪৬) ও পাকিস্তানের আবদুল্লাহ সাফিকুই (৩৩২)। 

চলতি বিশ্বকাপে যেভাবে রান হচ্ছে, তাতে মনে করা হচ্ছে শচীনের রেকর্ড ভেঙে যাবে। এখন দেখার কে সেই রেকর্ড ভাঙেন।


```