Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সবুজ-মেরুন রঙের ছটায় ম্লান হয়ে গেল রেনবো

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে কার্যত উড়িয়ে দিয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমেছিল রেনবো। কিন্তু নব্বই মিনিটের লড়াইয়ে রেনবোর বিরুদ্ধে একাধিপত্য নিয়ে জিতল বাগান। নিভে গেল নিউ ব্যারাকপুরের এই ক্লাবের রং। গত ম্যাচের গ

সবুজ-মেরুন রঙের ছটায় ম্লান হয়ে গেল রেনবো

শেষ আপডেট: 7 August 2018 13:20

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে কার্যত উড়িয়ে দিয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমেছিল রেনবো। কিন্তু নব্বই মিনিটের লড়াইয়ে রেনবোর বিরুদ্ধে একাধিপত্য নিয়ে জিতল বাগান। নিভে গেল নিউ ব্যারাকপুরের এই ক্লাবের রং। গত ম্যাচের গোলদাতা হেনরি কিসেকার জ্বর হওয়ায় এ দিনের ম্যাচে শুরু থেকেই নেমেছিলেন ডিপান্ডা ডিকা। শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন আজহারউদ্দিনরা। দুই প্রান্ত ব্যবহার করে আজহারউদ্দিন, অভিষেক আম্বেকর, অরিজিৎ বাগুইরা একের পর এক ক্রস তুলে আনছিলেন। কিন্তু রেনবো গোলকিপার দিব্যেন্দুর অসাধারণ গোলকিপিংয়ের জন্য গোলের মুখ খুলতে পারছিলেন না ডিকারা। তার মধ্যেই ৪১ মিনিটের মাথায় খেলার গতির বিপরীত ফ্রিকিক থেকে গোল করে রেনবোকে এগিয়ে দেন অধিনায়ক অভিজিৎ সরকার। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের তুরুপের তাস বের করলেন মোহন কোচ শঙ্করলাল চক্রবর্তী। শিল্টন ডি সিলভাকে তুলে নামালেন অভিজ্ঞ মেহতাব হোসেনকে। আর এই একটা পরিবর্তনেই পাল্টে গেল খেলার রং। ৪৯ মিনিটের মাথায় মেহতাবের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে সমতা ফেরান ডিকা। এরপর একের পর এক আক্রমণ শুরু করে মোহনবাগান। ৬৯ মিনিটের মাথায় অভিষেক আম্বেকরের শট রেনবো ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ঠিক চার মিনিট পরেই কর্নার থেকে মেহতাবের ক্রস সেকেন্ড পোস্টের দিকে থাকা কিংসলে হেড করেন। সেকেন্ড বলে মাথা ছুঁইয়ে ৩-১ করেন আজহারউদ্দিন মল্লিক। ঠিক যখন মনে হচ্ছে সহজেই ম্যাচ জিতে যাবে মোহনবাগান সেই মুহূর্তেই ৮৩ মিনিটের মাথায় নিজের আউটিংয়ে ভুল করেন শিল্টন। ডিফেন্ডারের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ব্যবধান কমান সানডে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মোহনবাগান জেতে ৩-২ গোলে। এই জয়ের ফলে এই মুহূর্তে লিগের লড়াইয়ে এক নম্বরে উঠে এলো সবুজ-মেরুন শিবির। আর সেই আনন্দে মাঠের মধ্যে উৎসবে মাতলেন সমর্থকেরা।

```