Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mohun Bagan Win: লিস্টনের গোলেই বদলা, ঘরের মাঠে গর্বের জয় মেরিনার্সদের

মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি-র মধ্যে আপাতত ১২ পয়েন্টের পার্থক্য হয়ে গেল।

Mohun Bagan Win: লিস্টনের গোলেই বদলা, ঘরের মাঠে গর্বের জয় মেরিনার্সদের

গোল করছেন লিস্টন কোলাসো

শেষ আপডেট: 27 January 2025 21:47

দ্য ওয়াল ব্যুরো : বদলার ম্যাচে অবশেষে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে বেঙ্গালুরু এফসি সবুজ-মেরুন ব্রিগেডকে ৩-০ গোলে পরাস্ত করেছিল। হারের পর মলিনার ডিফেন্সিভ কৌশল নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। কিন্তু, ফিরতি লেগে যাবতীয় সমালোচনার জবাব দিলেন তিনি। ১-০ গোলে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। জয়সূচক গোল করলেন লিস্টন কোলাসো। যদিও এই ম্যাচে সেরার খেতাব পেলেন আপুইয়া।

এই ম্যাচটা মোহনবাগানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। গত ২ ম্যাচে তারা জিততে পারেনি। প্রথমে জামশেদপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র হয়েছিল। তারপর চেন্নাইনের বিরুদ্ধে হয় গোলশূন্য ড্র। সেকারণে এই ম্যাচে সময় যত এগোচ্ছিল, ততই মলিনার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়ে যাচ্ছিল। শেষপর্যন্ত এল সেই কাঙ্খিত জয়। মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি-র মধ্যে আপাতত ১২ পয়েন্টের পার্থক্য হয়ে গেল।

ম্যাচের ৭৪ মিনিটে আসে মোহনবাগান সুপার জায়ান্টের সেই কাঙ্খিত গোল। স্টুয়ার্টের ক্রস থেকে বক্সের মধ্যে বলটা গিয়েছিল। সেখান থেকে হেড দিয়ে বলটা বের করার চেষ্টা করা হয়। প্রতিহত হয়ে আসা বলটাই লিস্টনের পায়ে চলে আসে। আর বলটা পায়ে আসতেই বেঙ্গালুরুর পেনাল্টি অঞ্চল থেকে প্রথম টাচে ভলি নেন লিস্টন। শটটার যতই প্রশংসা করা হোক না কেন, ততই যেন কম বলা হবে। গুরপ্রীতের কাছে বলটা আটকানোর কোনও সুযোগই ছিল না। ইন্ডিয়ান সুপার লিগে এই নিয়ে লিস্টন মোট ২০ গোল করলেন।

দেখে নিন সেই গোলের ভিডিও :

এই ম্য়াচের শেষে মোহনবাগান নিজেদের শীর্ষস্থান ধরে রাখল। ১৮ ম্যাচে তারা মোট ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে বেঙ্গালুরু লিগ টেবিলে তৃতীয় স্থানেই দাঁড়িয়ে রইল। তারা ১৮ ম্য়াচে ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। আগামী শনিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট মিনি ডার্বি ম্য়াচ খেলতে নামবে। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। মহমেডান (১৭ ম্য়াচে ১১ পয়েন্ট) আপাতত লিগ টেবিলে ১৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। শেষ ৫ ম্যাচের মধ্যে মাত্র একটাই তারা জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে আগামী ম্যাচও মেরিনার্সদের কাছে যে খুব একটা কঠিন হবে না, তা বলাই বাহুল্য।


```