Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টানা খেলে ক্লান্ত পেত্রাতোসরা, ডার্বি জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই কোচিতে নামছে মোহনবাগান

চলতি আইএসএলের শীর্ষে রয়েছে মোহনবাগান। তাদের সামনের ম্যাচগুলিও সমান গুরুত্বপূর্ণ। হাবাসের দলের প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে। কেরল শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই হেরেছে।

টানা খেলে ক্লান্ত পেত্রাতোসরা, ডার্বি জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই কোচিতে নামছে মোহনবাগান

শেষ আপডেট: 12 March 2024 21:33

দ্য ওয়াল ব্যুরো: ডার্বি জিতে চাঙ্গা মোহনবাগান শিবির। কিন্তু হলে কী হবে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার দু’দিনের মধ্যেই নামছে মোহনবাগান। বুধবার কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলবে হাবাসের দল। তার আগে দলের ফুটবলারদের ক্লান্তি নিয়ে ভাবিত মোহন কোচ।

চলতি আইএসএলের শীর্ষে রয়েছে মোহনবাগান। তাদের সামনের ম্যাচগুলিও সমান গুরুত্বপূর্ণ। হাবাসের দলের প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে। কেরল শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই হেরেছে। তাই অ্যাওয়ে ম্যাচে খেলতে গেলেও পচা শামুকে পা কাটতে নারাজ দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সরা।

কোচির মাঠে খেলা মানে হাজার হাজার হলুদ জার্সির মধ্যে মাঠে নামা। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে মাঝেমধ্যে মনে হয় সর্ষের খেত। মঙ্গলবার কলকাতা ছাড়ার আগে মোহনবাগানের স্প্যানিশ কোচ জানিয়েছেন, ‘‘এক হাজার দর্শকের সামনে খেলার থেকে মাঠ ভর্তি দর্শকদের সামনে খেলা অনেক ভাল। আমি ছেলেদের বলেছি, অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়ে এই বিষয়গুলিকেও ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত। ভরা মাঠে খেলা মানে ফুটবলারদের কাছে উদীপ্ত হওয়ার মশলা থাকে।’’

ডার্বির আগে সাতদিন বিশ্রাম পেলেও বড় ম্যাচ খেলার পরেই নামতে হচ্ছে বাগানকে। এই নিয়ে চিন্তায় রয়েছেন কোচ। বলেছেন, বড় ম্যাচ খেলার পরে ছেলেদের মানসিকতা হালকা হয়ে যায়। তারপর কয়েকদিন বিশ্রাম পেলে ভাল হতো। জানি না এরমধ্যে কী করে পরেই খেলা দেওয়া যায়! তবে আমাদের দল পেশাদার, এসব নিয়ে বলে লাভ কিছু নেই!

কেরল ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না, সেটিও বলেছেন হাবাস। তাঁর মতে, আমাদের সব ম্যাচ জিততে হবে। না হলে শেষের দিকে অঙ্ক কষতে হবে। সেই হিসেব আমি চাই না।


```