
শেষ আপডেট: 31 March 2024 00:02
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের ভারতীয় ফুটবলাররা আবার ক্লাবের জার্সি পরে খেলতে নামবেন রবিবার। আই এসএলের ম্যাচে তাদের সামনে চেন্নাইয়ান এফ সি।
মোহনবাগানের কাছে এখনও চারটি ম্যাচ আছে। এদিন মিডিয়ার সঙ্গে কথা বলতে এসেছিলেন সহকারী কোচ ম্যানুয়েল। তিনিই জানিয়েছেন দলের মূল কোচ হাবাসের জ্বর হয়েছে। তিনি কাল ম্যাচে নাও থাকতে পারেন।
সহকারী কোচ অবশ্য বলছেন আমাদের দল নিয়ে কোনও সমস্যা নেই। ছেলেরা প্রস্তুত রয়েছে। জয়ের জন্য ওরা মাঠে নামবে।
চেন্নাই তালিকায় শেষের দিকে থাকা দল। তবে তারা জয় পেয়ে গেলে সুপার সিক্সে সুযোগ পেতে পারে। তাই জয়ের জন্য মরিয়া থাকবে।
জাতীয় শিবির থেকে ক্লাব দলে যোগ দিলেন মনবীররা
মোহনবাগান দলের ভরসা দিমিত্রি ও কামিন্স। দুজনেই সেরা ছন্দে রয়েছেন। এমনকী সাদিকু ভাল খেলছেন। তিনিও গোলের মধ্যে রয়েছেন।