Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সব স্মৃতি মাথায় নিয়েই মোহনবাগানের বিরুদ্ধে ‘অন্য চ্যালেঞ্জ’ ভিকুনার

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার তিনি এখনও কিছুই ভোলেননি। ইডেন গার্ডেন্স, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পলস ক্যাথিড্রাল, এমনকি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমে কোন রাস্তা দিয়ে গেলে কলেজস্ট্রিট যাওয়া যাবে, সব মনে রয়েছে স্প্যানিশ কোচের।

সব স্মৃতি মাথায় নিয়েই মোহনবাগানের বিরুদ্ধে ‘অন্য চ্যালেঞ্জ’ ভিকুনার

শেষ আপডেট: 19 November 2020 13:40

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার তিনি এখনও কিছুই ভোলেননি। ইডেন গার্ডেন্স, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পলস ক্যাথিড্রাল, এমনকি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমে কোন রাস্তা দিয়ে গেলে কলেজস্ট্রিট যাওয়া যাবে, সব মনে রয়েছে স্প্যানিশ কোচের। মোহনবাগানে এক বছর কোচিং করিয়ে কিবু ভিকুনা ভালবেসে ফেলেছিলেন কল্লোলিনীকে। হয়তো যেতেন না প্রিয় দলকে ছেড়ে, কিন্তু পেশাদার জগৎ বড়ই নির্মম, সেই কারণে এটিকে-মোহনবাগান কর্তারা তাঁকে না রাখতে তিনিও ঠিক করে নিয়েছিলেন, কোচিং করালে ভারতেই করাবেন। শুক্রবার আইএসএলে সেই প্রেক্ষাপট হাজির হবে যখন মোহনবাগানের বিরুদ্ধে মাঠে থাকবেন ভিকুনা, কেরালা ব্লাস্টার্সের কোচ হয়ে তাদের রিজার্ভ বেঞ্চে। যিনি গতবার মোহনবাগানকে চার ম্যাচ আগেই আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। সেই দলের প্রতি তাঁর আবেগ থাকারই কথা। এই তো সেদিনই কলকাতায় এল আই লিগের সেই ট্রফি, সেই সময় আসার ইচ্ছে থাকলেও বর্তমান পরিস্থিতিতে কোনওকিছুই সম্ভবপর নয়। তাই গোয়াতেই কেরল শিবিরে থেকে যেতে হয়েছিল। সবুজ মেরুনের সেই চ্যাম্পিয়ন দলের অধিকাংশ তারকাই নেই, বরং এটিকে দলে তাদেরই গতবারের অনেক মুখ। এটিকে-র যেহেতু শেয়ারের ভাগ অনেক বেশি, এবং তারা যেহেতু মোহনবাগানের স্পনসর, সেই কারণেই তারা কোচ হিসেবে রেখে দিয়েছেন হাবাসকে, তাই বাতিল ভিকুনা। মোহনবাগানের প্রাক্তন কোচ অবশ্য সেই নিয়ে ভাবতে চান না। তিনি জানিয়েছেন, আমি বর্তমান দল কেরালা ব্লাস্টার্স নিয়ে খুশি, আমি এই দলকেই চ্যাম্পিয়ন করতে চাই। প্রসঙ্গত, আইএসএলে সবচেয়ে ধনী দলও কেরালা, তাদের বাজেট প্রায় ৫৩ কোটি টাকা, তারপরে মোহনবাগান, তাদের বাজেট ৪৬ কোটি। প্রতিপক্ষ মোহনবাগান, সেই দল নিয়ে আগের সেই আবেগই রয়েছে নামী কোচের। ভিকুনা জানিয়েছেন, ‘‘মোহনবাগান নিয়ে এখনও আমার সমান আবেগ। ওরা আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করেছিল। আমার অনেক বন্ধু কলকাতায়। তবে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েও আমি খুশি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এখানেও আমি দারুণ অভ্যর্থনা পেয়েছি। ফুটবলারদের থেকে ভাল খেলাই আশা করছি।’’ বিপক্ষ কোচ হাবাসের মতোই ভিকুনাও করোনা কালের এই পরিস্থিতির জন্য কাউকে দায়ী করতে নারাজ। তিনি মিডিয়া প্রতিনিধিদের জানিয়েছেন, ‘‘কেউই আমরা এই অবস্থার জন্য দায়ী নয়। সব দলই কমবেশি অনুশীলন করার সময় পেয়েছে। কিন্তু আমার দলে বেশ কয়েকজন ফুটবলারের কোয়ারেন্টিন পর্ব দিন তিনেক আগে শেষ হয়েছে, এটা অস্বস্তির। এমনকি এই অবস্থায় ভিসা সমস্যাতেও ভুগেছে বিদেশী তারকারা। তাই নিজেদের সীমাবদ্ধতা অনুযায়ী ভাল খেলতে হবে।’’

```