Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতিহাসের পথে মেরিনার্সরা, যুবভারতীতে নামছে বিশ্বের বৃহত্তম হ্যান্ড প্রিন্টেড টিফো

বাগান সমর্থকদের কাছে এই টিফো যে আবেগের এক অনন্য মাইলফলক হয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।

ইতিহাসের পথে মেরিনার্সরা, যুবভারতীতে নামছে বিশ্বের বৃহত্তম হ্যান্ড প্রিন্টেড টিফো

কিছুক্ষণের মধ্যেই উন্মোচিত হবে সেই টিফো

শেষ আপডেট: 27 January 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো : আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের ইন্ডিয়ান ক্লাসিকো। ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম লেগে এই বেঙ্গালুরুর কাছেই ৩-০ গোলে হারতে হয়েছিল মোহনবাগানকে। এবার কি মেরিনার্সরা সেই হারের জ্বালা মেটাতে পারবে? সেটা অবশ্য সময়ই বলবে।

তবে এই ম্য়াচে মোহনবাগান সমর্থকরা এক নয়া ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। জানা গিয়েছে, মেরিনার্স বেস ক্যাম্পের পক্ষ থেকে বিশ্বের বৃহত্তম হ্যান্ড প্রিন্টেড টিফো নামানো হবে। বাগান সমর্থকদের কাছে এই টিফো যে আবেগের এক অনন্য মাইলফলক হয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। জানা গিয়েছে, এই টিফোর দৈর্ঘ্য আনুমানিক ২৫ হাজার ৫০০ বর্গফুট হতে চলেছে। প্রায় তিন সপ্তাহ ধরে এই টিফো তৈরি করা হয়েছে। কিক অফের আগেই তা উন্মোচিত হবে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ঘরের মাঠে শেষ ৭ ম্যাচেই জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গতবারের শিল্ডজয়ীরা। এখনও পর্যন্ত মেরিনার্সরা ১১ ম্যাচে জয়লাভ করেছে। চারটে ম্যাচ ড্র করেছে। আর মাত্র ২ ম্যাচে তারা পরাস্ত হয়েছে। এরমধ্যে একটা বেঙ্গালুরুর বিরুদ্ধেই। ফলে বদলার ম্যাচে মোহনবাগান কেমন পারফরম্যান্স করে, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছেন।

তবে একটা ব্যাপার অবশ্যই বাগান সমর্থকদের কাছে কাঁটার মতো বিঁধে রয়েছে। গত ২ ম্যাচে বাগানের কাছে অধরা রয়েছে জয়। যদিও দুটোই তাদের অ্যাওয়ে ম্যাচ ছিল। প্রথমে জামেশেদপুর এফসি-র বিরুদ্ধে তারা ১-১ গোলে ড্র করে। এরপর চেন্নাইন এফসি-র বিরুদ্ধেও ০-০ গোলে ম্যাচ শেষ করে। এই দুটো ম্যাচের ফলাফল বাগান কোচ হোসে মলিনার কপালে যে চিন্তার ভাঁজ বাড়াবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।


```