
মোহনবাগান দল।
শেষ আপডেট: 16 August 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় টায়ারের ম্যাচে কঠিন গ্রুপে রয়েছে মোহনবাগান। যে দলগুলির বিরুদ্ধে খেলবে হোসে মোরিনার দল, সব দলই কঠিন প্রতিপক্ষ। সেই বিদেশি দলগুলির বাজেটও মোহনবাগানের দ্বিগুণ কিংবা তার বেশি।
দিমিত্রি পেত্রাতোসরা তাঁদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে যুবভারতীতেই। ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর ওই ম্যাচে বাগানের প্রতিপক্ষ পূর্ব আজারবাইজানের ট্র্যাকটস এফসি। যে দলের মোট বাজেট ১১৪ কোটি টাকা। যেখানে ২০২৪-২৫ মরশুমের জন্য মোহনবাগানের বাজেট ৬১ কোটি টাকা।
মোহনবাগানের এই লিগে দ্বিতীয় প্রতিপক্ষ এফসি তাজিকিস্তানের রাভসান এফসি, এই দলটি অবশ্য কমজোরি, তাদের বাজেট মাত্র ১১ কোটির। ওই ম্যাচটি খেলবে ১ কিংবা ২ অক্টোবর। শুধু এই দলটিই গ্রুপে কমজোরি, না হলে বাকি দলের বিরুদ্ধে জিততে গেলে কালঘাম ছুটবে বাগানের।
মোহনবাগানের প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলবে। তারপর দুটি ম্যাচ বাইরের মাঠে হবে। ২২ কিংবা ২৩ অক্টোবর মোহনবাগান লিগের তৃতীয় ম্যাচ খেলবে কাতারের আল ওয়াকরাহ দলের বিরুদ্ধে। কাতারের দলের বাজেট ১৭৩ কোটি টাকা। ওই দলের বিরুদ্ধে ম্যাচ হবে ২২ ও ২৩ অক্টোবর।
মোহনবাগান ৫ ও ৬ নভেম্বর আল ওয়াকরাহের বিরুদ্ধে খেলবে ঘরের মাঠে। তারপর সবুজ মেরুন দলটি ২৬ কিংবা ২৭ নভেম্বর ট্র্যাকটর এফসি-র বিরুদ্ধেৃ খেলবে অ্যাওয়ে ম্যাচে। ঘরের মাঠে এফসি রাসভানের বিরুদ্ধে ৩ ও ৪ ডিসেম্বর খেলবেন জেসন কামিন্সরা।