Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আইএসএলের রং সবুজ-মেরুন, ফের ভারতসেরা মোহনবাগান

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ম্যাচ শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় জেমি ম্যাকলারেনের দলকে। কখনও মাঝমাঠ থেকে তো কখনও উইং থেকে একের পর এক আক্রমণ শানাতে থাকে সবুজ-মেরুণ বাহিনী।

আইএসএলের রং সবুজ-মেরুন, ফের ভারতসেরা মোহনবাগান

শেষ আপডেট: 12 April 2025 22:54

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবারের ঝোড়ো কামব্যাকের পর এবার ইতিহাস গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে ২-১ গোলে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ঝুলিতে ভরল আইএসএল কাপ ফাইনালের ট্রফি।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ম্যাচ শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় জেমি ম্যাকলারেনের দলকে। কখনও মাঝমাঠ থেকে তো কখনও উইং থেকে একের পর এক আক্রমণ শানাতে থাকে সবুজ-মেরুণ বাহিনী। কিন্তু সুযোগ বার বার হাতছাড়া হয় দুই দলেরই।

খেলার নবম মিনিটে প্রথম গোলের সুযোগ আসে মোহনবাগানের কামিংসের সামনে। ম্যাকলারেনের শট গুরপ্রীত রুখলেও রিবাউন্ড পেয়ে যান কামিংস। তবে বলের নিয়ন্ত্রণ রাখতে না পারায় গোলের সুযোগ নষ্ট হয়। তারপর থেকেই ধীরে ধীরে খেলার মোড় ঘোরাতে থাকে বেঙ্গালুরু। বিশেষ করে ১৮ থেকে ২৮ মিনিট পর্যন্ত বলের দখল ছিল তাদের কাছেই। একসময় কর্নার থেকে সুনীল ছেত্রীর হেডে প্রায় নিশ্চিত গোল হয়ে যাচ্ছিল, কিন্তু মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসুর সাহসী ব্লকে রক্ষা পায় সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় মোহনবাগান। ৪৯ মিনিটে নিজেদের ডিফেন্ডার আলবের্তো রদ্রিগেসের ভুলে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে দল। তখন অনেকেই ভেবে নিয়েছিলেন, কাপ হয়তো হাতছাড়া হতে চলেছে। কিন্তু এরপরই গতি বাড়ায় বাগান ব্রিগেড।

৫৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পান কামিংস। কিন্তু তাঁর বাঁ পায়ের শট দুর্দান্ত সেভ করেন গুরপ্রীত। ৬০ মিনিটে মোলিনা লিস্টন কোলাসো ও অনিরুদ্ধ থাপার বদলে মাঠে নামেন আশিক কুরুনিয়ন ও সাহাল আব্দুল সামাদ। ৭১ মিনিটে অবশেষে সমতা ফেরায় মোহনবাগান। বক্সের মধ্যে চিংলেনসানার হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় দল। নির্ভুল ফিনিশে গোল করেন দিমিত্রি কামিংস, গুরপ্রীতকে পরাস্ত করেন তিনি। এরপরই উল্লাসে ফেটে পড়ে সবুজ-মেরুন গ্যালারি।

নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ গোল করে ম্যাচকে ঠেলে দেয় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত করেন জেমি ম্যাকলারেন। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে বেঙ্গালুরুর রক্ষণভাগের ভুলে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পাস এসেছিল গ্রেগ স্টুয়ার্টের কাছ থেকে।

শেষ মুহূর্তে মোহনবাগান আরও একবার সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর, কিন্তু তার দরকার হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে যুবভারতী কেঁপে ওঠে সবুজ-মেরুন জয়ধ্বনিতে। আইএসএল লিগ শিল্ডের পর কাপও ঘরে তুলল মোহনবাগান। মুম্বই এফসির পর দ্বিতীয় দল হিসেবে 'ডবল' জেতার বিড়ল নজির গড়ল হোসে মোলিনার দল। 

জয়ের পরই মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ-মেরুন শিবিরকে শুভেচ্ছা জানান। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ' 'আমাদের বাংলার দল মোহনবাগানের জন্য গর্ব হচ্ছে। আজকের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নশিপে আবারও জয়ের জন্য অভিনন্দন। এই রাজকীয় জয়ের জন্য শ্রদ্ধা ও কুর্নিশ। গর্বিত তোমাদের নিয়ে আমরা। তোমাদের নিয়ে গর্বিত।'


```