Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mohun Bagan League Shield: 'আমরা কারা, ভারত সেরা', শিল্ড জিতে উদ্ধত হুঙ্কার মেরিনার্সদের

৬২ মিনিটে আত্মঘাতী গোল করলেন বরিস সিং। বাগানের হয়ে দ্বিতীয় গোলটা করলেন গ্রেগ স্টুয়ার্ট

Mohun Bagan League Shield: 'আমরা কারা, ভারত সেরা', শিল্ড জিতে উদ্ধত হুঙ্কার মেরিনার্সদের

দ্বিতীয়বার লিগ শিল্ড জিতল মোহনবাগান

শেষ আপডেট: 8 March 2025 22:28

দ্য় ওয়াল ব্যুরো: পরপর ২ বছর ISL টুর্নামেন্টে লিগ শিল্ড জয় করল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৮ মার্চ) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা লিগ পর্বের শেষ ম্যাচটা খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল এফসি গোয়া। এই ম্যাচটা জিতেই লিগ পর্ব শেষ করতে চেয়েছিল মোহনবাগান। আর করলও তাই।

জয়ের পর মোহনবাগান সুপার জায়ান্টের অফিশিয়াল টুইটার পেজে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'আমরা কারা, ভারত সেরা'। পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

তাও এই ম্যাচে হোসে মলিনা মোহনবাগানের প্রথম একাদশকে মাঠে নামাননি। ম্যাচ চলাকালীন দেখা গেল গ্যালারিতে বসে বাবার সঙ্গে দলের খেলা উপভোগ করছেন জেমি ম্যাকলারেন। তাঁর জায়গায় এদিন খেললেন গ্রেগ স্টুয়ার্ট।

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের অতন্দ্র প্রহরী বিশাল কাইথকেও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। বিশালের পরিবর্তে বাগানের তেকাঠি সামলানোর দায়িত্ব ছিল ধীরজ সিংয়ের বিরুদ্ধে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ম্যাচে ধীরজও ক্লিনশিট বজায় রাখতে পারলেন।

এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। অনেকেই ভেবেছিলেন হয়ত ক্লাসের ফার্স্ট এবং সেকেন্ড বয়ের লড়াইটা শেষপর্যন্ত ড্র হবে। কিন্তু, দ্বিতীয়ার্ধে গোয়া কার্যত নিজেদের পায়ে নিজেরাই কোপ মারল। ৬২ মিনিটে আত্মঘাতী গোল করলেন বরিস সিং।

রেগুলেশন টাইমের পর আরও ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। আর এই অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বাগানের হয়ে ইনস্যুরেন্স গোলটা করলেন স্কটিশ ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট। জেসন কামিন্স তাঁকে বলটা বাড়ালেও কার্যত একক দক্ষতায় তিনি বিপক্ষের রক্ষণে প্রবেশ করেন। এরপর বক্সের মাঝামাঝি জায়গায় নেন ডান পায়ের একটি জোরাল শট। আর সেইসঙ্গে গোয়ার কফিনেও শেষ পেরেকটা পুঁতে দেন তিনি।


```