Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লিগ শীর্ষে থাকলেও বাড়াতে হবে ব্যবধান, 'লাস্ট বয়' মহমেডানকে হারাতে মরিয়া মোহনবাগান

মহমেডান স্পোর্টিং ক্লাব আপাতত আইএসএল টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে।

লিগ শীর্ষে থাকলেও বাড়াতে হবে ব্যবধান, 'লাস্ট বয়' মহমেডানকে হারাতে মরিয়া মোহনবাগান

শনিবার জয়ের লক্ষ্যেই মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট

শেষ আপডেট: 1 February 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান সুপার লিগে মিনি ডার্বি ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচটা মেরিনার্সদের কাছে অতটাও কঠিন হবে না। কারণ প্রতিপক্ষের নাম মহমেডান সুপার জায়ান্ট। একদিকে লিগ টেবিলের শীর্ষে রাজত্ব করছে সবুজ-মেরুন ব্রিগেড। অন্য়দিকে, লাস্ট বয়ের তকমা নিয়ে আপাতত ধুঁকছে ব্ল্যাক প্যান্থার্সরা। তবে আশা করা হচ্ছে, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।

এখনও পর্যন্ত ১৮ ম্যাচ খেলে মোহনবাগান ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে। আর সেই সুবাদে তারা লিগ টেবিলের শীর্ষে শাসন করছে। সেকারণে তারা চাইবে শনিবাসরীয় ম্যাচে মহমেডানকে হারিয়ে যেন তিন পয়েন্ট সংগ্রহ করতে পারে। তাহলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান হয়ে যাবে।

অন্যদিকে, মহমেডান স্পোর্টিং ক্লাব আপাতত আইএসএল টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে। ১৭ ম্যাচে তারা মাত্র ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। এরমধ্যে মাত্র ২ ম্যাচই তারা জিতছিল। আর পাঁচটা ম্যাচ ড্র করেছে। কিন্তু, ফুটবলার এবং কোচিং স্টাফদের বেতন নিয়ে ইতিমধ্যে সাদা-কালো শিবিরে অশান্তির আবহ তৈরি হয়েছে।

সম্প্রতি দলের হেড কোচ আন্দ্রে চেরনিশভ ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন যে গত তিন মাস ধরে তিনি কোনও স্যালারি পাননি। এরপর কর্মকর্তাদের অনুরোধে এই রাশিয়ান কোচ নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। তবে শোনা যাচ্ছে, মোহনবাগান ম্যাচে নাকি দলের সহকারি কোচ মেহরাজউদ্দিন ওয়াডু হটসিটে বসবেন।

প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টের প্রথম লেগে মহমেডান এসসি-কে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। আশা করা হচ্ছে, ফিরতি লেগেও বাগানের সেই কর্তৃত্বই বজায় থাকবে। তবে শেষ পাঁচটি ম্যাাচে ব্ল্যাক প্যান্থার্সরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। এই ম্যাচে যদি তারা বদলা নিতে পারে, তাহলে এরথেকে ভাল খবর মহমেডান সমর্থকদের কাছে আর কিছু হতে পারে না।


```