Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগানে তৃতীয় বিদেশি ব্রিটিশ ডিফেন্ডার টম অলড্রেড, উচ্ছ্বসিত কোচ মোলিনা

মোহনবাগানে তৃতীয় বিদেশি নির্বাচন হয়ে গেল। তারা সই করাল ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার টম অলড্রেডকে।

মোহনবাগানে তৃতীয় বিদেশি ব্রিটিশ ডিফেন্ডার টম অলড্রেড, উচ্ছ্বসিত কোচ মোলিনা

মোহনবাগানের নতুন বিদেশি অলড্রেড।

শেষ আপডেট: 2 July 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে তৃতীয় বিদেশি নির্বাচন হয়ে গেল। তারা সই করাল ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার টম অলড্রেডকে। ৩৩ বছরের এই ব্রিটিশ তারকার সঙ্গে চুক্তি করিয়ে খুশি কোচ হোসে মোলিনা। তিনি এক বার্তায় জানিয়েছেন, ‘‘অলড্রেড খুবই অভিজ্ঞ ফুটবলার, তিনি আক্রমণাত্মক ডিফেন্ডার, যাঁর চেহারাও খুব শক্তপোক্ত। টম এরিয়াল বলের ক্ষেত্রেও দক্ষ এক ফুটবলার। ওঁর উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে।’’

অস্ট্রেলিয়ান লিগের এই তারকা ব্রিসবেন রোয়ার্সের হয়ে ২০১৯ সাল থেকে খেলেছেন। তিনি পিছন থেকে খেলা তৈরি করতেও যথেষ্ট অভিজ্ঞ। সুঠাম চেহারার এই ব্রিটিশ এর আগে অনূর্ধ্ব ১৯ স্কটল্যান্ডের হয়েও খেলেছেন।

টম সবুজ মেরুনে চুক্তিবদ্ধ হয়ে জানিয়েছেন, ‘‘আমি মোহনবাগানের ইতিহাস জানি। তাদের কিছু খেলাও আমি দেখেছি। এই দলের হয়ে মাঠে নামার জন্য উদগ্রিব হয়ে রয়েছি। মোহনবাগানের জার্সি পরে খেলাও আমার কাছে সম্মানের বিষয়। এই নামী দলের হয়ে আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তাকিয়ে রয়েছি।’’

এর আগে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ক্লাবেও তিনি খেলেছেন দাপটের সঙ্গে। টম আরও বলেন, ‘‘মোহনবাগানের সমর্থকদের মুখে হাসি দেখতে চাই। আমি সতীর্থদেরও সহায়তা করে নিজের সেরাটা দেব মাঠে।’’

মোহনবাগানে এর আগে বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে গত মরশুমের জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোসকে রেখে দিয়েছে। এই ব্রিটিশ ডিফেন্ডারকে নেওয়ার পরে বিদেশির সংখ্যা দাঁড়াল তিনজন। আরও পাঁচ বিদেশিকে সই করাতে পারবে মোহনবাগান। সবুজ মেরুন কর্তারা রাখবেন না হেক্টর, কাউকো ও সাদিকুকে। 


```