Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Mohun Bagan Super Giant: রসগোল্লা ডার্বিতে হার ওড়িশার, টানা দ্বিতীয়বার লিগ শিল্ড বাগানের

টানা ২ বার লিগ শিল্ড জয় করল মোহনবাগান সুপার জায়ান্ট

Mohun Bagan Super Giant: রসগোল্লা ডার্বিতে হার ওড়িশার, টানা দ্বিতীয়বার লিগ শিল্ড বাগানের

গোল করার পর পেত্রাতোসের স্টেইনগান সেলিব্রেশন

শেষ আপডেট: 23 February 2025 22:19

দ্য ওয়াল ব্যুরো: রবিবার (২৩ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড ১-০ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে টানা দ্বিতীয়বার তারা আইএসএল লিগ শিল্ড জয় করল।

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বাগানের হয়ে জয়সূচক গোলটি করলেন দিমিত্রিয়স পেত্রাতোস। আর সেইসঙ্গে খেতাব জয়ও নিশ্চিত করে মেরিনার্সরা। আইএসএল ইতিহাসে মোহনবাগানই প্রথম দল যারা এই লিগ শিল্ড ডিফেন্ড করতে পারল।

প্রসঙ্গত, মোহনবাগানের হাতে এখনও ২ ম্যাচ বাকি রয়েছে। কিন্তু, তার আগেই তারা লিগ শিল্ড নিজেদের পকেটে পুরে নিতে পেরেছে। আগামী ৮ মার্চ তারা এফসি গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামবে।

একথা বলতে কোনও অসুবিধে নেই যে হোসে মলিনার দল গোটা মরশুম জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তারা যেমন সর্বাধিক (৪৩) গোল করেছে। তেমনই, সবথেকে কম (১৪) গোল তারা হজম করেছে।

এবার মোহনবাগান আইএসএল প্লে-অফ নিয়ে চিন্তাভাবনা শুরু করবে। আশা করা যায়, দল মরশুমে ফাইনালে হারের বদলা তারা নিতে পারবে।


```