Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা লিগকে সার্কাস বলে চরম কটাক্ষ মোহনবাগান সচিবের

কেন এমন লিগকে কটাক্ষ করলেন, এই প্রশ্নের উত্তরে মোহনবাগানের শীর্ষ কর্তা বলেছেন, লিগে নিজেদের মাঠে খেলানোর সাহস দেখাতে পারছে না আইএফএ। রেফারিংয়ের মান একদম নিচে।

কলকাতা লিগকে সার্কাস বলে চরম কটাক্ষ মোহনবাগান সচিবের

কলকাতা লিগের একটি ম্যাচের দৃশ্য।

শেষ আপডেট: 1 July 2024 21:25

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা প্রিমিয়ার লিগকে সার্কাস বলে ফের কটাক্ষ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বরাবরই কলকাতা লিগকে হেয় করেছেন। সোমবার ময়দানে নিজের ঘরে বসে দেবাশিস বলেছেন, আমি জানি না কেন কী কারণে কলকাতা লিগকে চালানো হচ্ছে। এটা একটা পাড়ার টুর্নামেন্টে পরিণত। আমরা খেলছি শুধুমাত্র সমর্থকদের কথা ভেবে, না হলে দল নামানোর কোনও দরকার ছিল না।

কেন এমন লিগকে কটাক্ষ করলেন, এই প্রশ্নের উত্তরে মোহনবাগানের শীর্ষ কর্তা বলেছেন, লিগে নিজেদের মাঠে খেলানোর সাহস দেখাতে পারছে না আইএফএ। রেফারিংয়ের মান একদম নিচে। বাংলার ফুটবলার খেলছে না, দলগুলিতে ভিনরাজ্যের ফুটবলারের ভিড় বেশি। সেইজন্যই লিগের কোনও উন্নতি হবে না।

দেবাশিস বলেছেন, কয়েকদিন আগেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন, ‘‘ভূমিপুত্রদের দিয়ে লিগ না হলে বাংলার ফুটবলের কোনও উন্নতি হবে না। ভাড়া করা ফুটবলার খেলিয়ে কোনও লাভ নেই। সেই কথার প্রসঙ্গ এনে মোহন কর্তা জানিয়েছেন, ‘‘আইএফএ সবদিক থেকে ব্যর্থ। তাদের ভূমিকা নিয়ে বলতে আমার লজ্জা লাগে। বাংলার ফুটবলের এমন হালের পরেও ওই সংস্থার কর্তাদের কোনও লজ্জা নেই। তাঁরা শুধু বড় বড় কথা বলে যাচ্ছেন! সন্তোষ ট্রফিতে বাংলা শেষ কবে চ্যাম্পিয়ন হয়েছে, কেউ জানে না। তারপরেও বড় স্বপ্ন দেখে চলেছে তাঁরা।’’

সবথেকে অবাক করার বিষয় হল, মোহনবাগান মঙ্গলবারই লিগে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে। তার আগে সচিবের এমন কথায় সমর্থকরাও ভাবিত। পাশাপাশি মোহন কর্তা আইএফএ সচিব অনির্বাণ দত্তকে নাম না করে কটাক্ষ করলেও সংস্থার সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন।

এই ঘটনায় বিভাজন নীতির ভাবনা টের পাচ্ছে কলকাতা ময়দানের একাংশ। লাল হলুদের এক কর্তা এও জানালেন, এরকম পরস্পরবিরোধী কথায় মোহনবাগান সচিব নিজেকেই নিজে অপমান করছেন! তিনি কী চাইছেন, সবাই বুঝতে পারছে! দেবাশিস জানিয়েছেন, আইএফএ সভাপতি অজিতদা সাহস ও সততার সঙ্গে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি তাঁকে সম্মান করি, তিনি এই সাহস দেখাতে পেরেছেন।

মোহন সচিব এও বলে রেখেছেন, কলকাতা লিগে জুনিয়র ফুটবলারদের নিয়ে ডার্বি ম্যাচেও টিকিট বিক্রির শেয়ার চাইবে আইএফএ-র কাছে।   


```