Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নতুন রিক্রুটে নিষেধাজ্ঞা জারি, ভাবতে রাজি নয় মোহনবাগান

মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে, জেসন কামিন্সের ব্যাপারে কাগজপত্তর জমা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেটি মিটিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই মোহনবাগান কর্তারা ক্ষতিপূরণও দিয়ে দিয়েছে। সেই নিয়ে ফিফাকে তারা চিঠিও পাঠিয়েছে।

নতুন রিক্রুটে নিষেধাজ্ঞা জারি, ভাবতে রাজি নয় মোহনবাগান

মোহনবাগান

শেষ আপডেট: 5 May 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপের সেমিফাইনালে গোয়ার কাছে হেরে গেলেও মেরিনার্স শিবির থেকে বসন্ত এখনও চলে যায়নি। আইএসএল লিগ-শিল্ডের পাশাপাশি আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohonbagan SG)। এদিকে ক্লাবের নির্বাচনও আসন্ন। সেই নিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এর মধ্যেই কিছুটা হলেও দুশ্চিন্তার কালো মেঘ প্রবেশ করল গোষ্ঠ পাল সরণির ক্লাবে। তবে ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এই নিয়ে ভাবতে নারাজ। ক্লাব এখন নির্বাচন নিয়ে ব্যস্ত।

সোমবার সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) সোমবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, মোহনবাগান ক্লাবের উপর নতুন ফুটবলার নিয়োগের (New Footballer Recruit) ক্ষেত্রে নিষেধাজ্ঞা (Ban) আরোপ করা হয়েছে। এআইএফএফ এই বিবৃতি তাদের অনুমোদিত সকল সংস্থার কাছেই পাঠিয়েছে বলে জানা গিয়েছ। বিবৃতিতে বলা হয়েছে, ফিফার নির্দেশ (FIFA’s Guide Line) মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিবৃতি জারি করেছেন এআইএফএফ-এর সহ-সাধারণ সম্পাদক এম সত্যনারায়ণ (M Satyanarayan)।

এই বিষয়ে মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে, জেসন কামিন্সের (Jeson Cummings) ব্যাপারে কাগজপত্তর জমা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেটি মিটিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই মোহনবাগান কর্তারা ক্ষতিপূরণও দিয়ে দিয়েছে। সেই নিয়ে ফিফাকে তারা চিঠিও পাঠিয়েছে। তাই বিষয়টিকে অতটা গুরুত্ব দিতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, “আমি এখন এই বিষয়টি নিয়ে ভাবছি না। কারণ সামনে নির্বাচন। তবে আমরা ফিফাকে সবটাই ব্যাখ্যা দিয়ে জানিয়েছি। বিষয়টি তেমন জটিল নয়, আমরা আশাবাদী দ্রুত রেজিস্ট্রেশন করাতে পারব ফুটবলারদের।


```