Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোহনবাগান হারল মহানদীর তীরে, হাবাসদের জয় কাড়লেন সেই রয় কৃষ্ণই

মোহনবাগান ফুটবলাররা আচমকা স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে নেমে এলেন। যুবভারতীতে তারা আইএসএলের গ্রুপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ-শিল্ড জিতেছিলেন।

মোহনবাগান হারল মহানদীর তীরে, হাবাসদের জয় কাড়লেন সেই রয় কৃষ্ণই

মোহনবাগান এবং ওড়িশা ম্যাচের দৃশ্য।

শেষ আপডেট: 23 April 2024 22:12

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ফুটবলাররা আচমকা স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে নেমে এলেন। যুবভারতীতে তারা আইএসএলের গ্রুপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ-শিল্ড জিতেছিলেন। সেইসময় স্বপ্নে ভাসছিলেন সবুজ মেরুন সমর্থকরা। এবার তাদের বাস্তবের জমিতে নিয়ে এল ওড়িশা এফসি।

মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান ১-২ গোলে হার মানল ওড়িশার কাছে। সেমিফাইনালে যেতে গেলে ফিরতি ম্যাচে ২৮ এপ্রিল তাদের হারাতেই হবে বিপক্ষ দলকে। ওই ম্যাচটি হবে অবশ্য যুবভারতীতে। সেদিন ওড়িশাকে এক গোলের বেশি ব্যবধানে হারাতে পারলেই মোহনবাগান ফাইনাল খেলার যোগ্যতা পাবে। এদিন ওড়িশার হয়ে দুটি গোল করেন কার্লোস ডেলগার্ডো ও রয় কৃষ্ণ।

ম্যাচে দুটি লাল কার্ড, সেইসঙ্গে দুই দলের লড়াইয়ের পরেও ওড়িশা দলের স্প্যানিশ কোচ সার্জিও লোবেরো শেষ হাসি হাসলেন। মোহনবাগানের কাছে ফিরতি লড়াইয়ের ম্যাচ তুমুল কঠিন পরীক্ষার হতে চলেছে। 

তবে ম্যাচের তিন মিনিটে মনবীর সিং দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। সেই সুবিধে নিতে পারল না হাবাসের দল। তারপর আবার ৬৭ মিনিটে সাদিকু দু’বার কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

চেনা মোহনবাগানকে এদিন বাইরের মাঠে দেখা যায়নি। তাদের খেলায় অজস্র মিস পাস হয়েছে। তারা গত জয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি। যে কারণে খেলা থেকে বারবার হারিয়ে গিয়েছে। কাউকো কিংবা দিমিত্রি পেত্রাতোসরা গোল লক্ষ্য করে শট নিলেও সেই আক্রমণ একেবারেই বিক্ষিপ্ত হয়েছে।

ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। প্রথমে মনবীরের গোলে হাবাসরা এগিয়ে গেলেও ১১ মিনিটে দেলগার্ডো ও ৩৯ মিনিটে রয় কৃষ্ণ গোল করে ওড়িশাকে মহানদীর তীরে জয় এনে দিয়েছেন। রয় কৃষ্ণই কাঁটা ছিল বাগানের। কোচ হাবাসও ফুটবলারদের তাঁর বিষয়ে সতর্ক করেছিলেন, কিন্তু আসল কাজ সেরে দেন প্রাক্তন মোহনবাগানী। যেভাবে বাগান ডিফেন্ডার হেক্টরকে পরাস্ত করে কৃষ্ণ বিপক্ষের গোলরক্ষক বিশাল কাইথের পায়ের ফাঁক দিয়ে বল জালে রাখলেন, তাতে ফিরে এল রয়ের পুরনো টাচ।


```