Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হারের হ্যাটট্রিক মোহনবাগানের, প্রশ্ন উঠে গেল কোচের চাকরি নিয়েও

আইএসএলে টানা তিনটি ম্যাচে হার মোহনবাগান সুপার জায়ান্টসের। তারা বুধবার রাতে যুবভারতীর ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-১ গোলে হার মেনেছে।

হারের হ্যাটট্রিক মোহনবাগানের, প্রশ্ন উঠে গেল কোচের চাকরি নিয়েও

শেষ আপডেট: 27 December 2023 22:17

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে টানা তিনটি ম্যাচে হার মোহনবাগান সুপার জায়ান্টসের। তারা বুধবার রাতে যুবভারতীর ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-১ গোলে হার মেনেছে। বিজয়ী দলের হয়ে দারুণ গোল করেছেন কেরলের দিমিত্রোস।

এই হারের ফলে অনেকটাই পিছিয়ে গেল মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্দোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। তিনি আর কোচ থাকবেন কিনা প্রবল সংশয়।  মোহনবাগান এর আগে হেরেছিল মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার কাছে। এদিনও শুরু থেকেই শঙ্কা ছিল সবুজ মেরুন রক্ষণভাগ নিয়ে। এবারও দেখা গিয়েছে দলের কমজোরি রক্ষণ ভেদ করেই মোহনবাগান তাদের একমাত্র গোলটি খেয়েছে।

তারপর বহু চেষ্টা করেও গোল করে সমতা ফেরাতে পারেনি। খেলা শেষে সমর্থকরাও কোচের উদ্দেশে গো ব্যাক আওয়াজ দিতে থাকেন।  খেলার আগেই কোচ ফেরান্দো দলের সমর্থকদের ভরসা দিতে পারেননি। তিনি একবারও বলেননি যে দল জিতবেই।

এ বছরের শেষটা মোহনবাগানের মতো গতবারের চ্যাম্পিয়নরা হেরেই শেষ করল। তাদের গত তিনটি ম্যাচে খেলা দেখে বোঝাও যায়নি তারা ৭০ কোটি টাকার দল। খেলার মধ্যে সমঝোতা নেই, রক্ষণ ও মাঝমাঠের মধ্যে সমন্বয়ের অভাব চোখে পড়েছে।

তার মধ্যে দলের চোট সমস্যা আরও পিছিয়ে দিয়েছে। রক্ষণের আনোয়ার থেকে শুরু করে আশিক কুরিয়ান, এমনকী হ্যামিলের চোট। সাহাল সুস্থ নন পুরো। সেটাই সমস্যা হয়ে গিয়েছে। তারপরেও কোচ দলের রিজার্ভ বেঞ্চ তৈরি করতে পারেননি। 

এদিন খেলার নয় মিনিটের মাথায় কেরল দলের হয়ে দিমিত্রোস। তিনি বাগান বক্সে প্রবেশ করে যেভাবে চকিতে শটে গোল করেছেন, তা দেখার জন্য মাইলের পর মাইল হাঁটা যায়। সবুজ মেরুন রক্ষণ নড়তেই পারেননি। তারপর মোহন কোচ দলে নানা অদলবদল এনেও সুফলতা পাননি।

কেরল দলের হয়ে প্রীতম ও প্রবীর ছিলেন। মোহনবাগান ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে থাকল। আর কেরল ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল। 


```