Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ড্রিম ফাইনালে’ পঞ্জাব এফসির কাছে হার মোহনবাগানের

এবার আর চ্যাম্পিয়ন হওয়া হল না মোহনবাগানের । ফাইনালে হারতে হল পঞ্জাব এফসির কাছে। ড্রিম স্পোর্টস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফাইনালে মেরিনার্সকে ২-০ গোলে হারিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পঞ্জাব এফসি।

‘ড্রিম ফাইনালে’ পঞ্জাব এফসির কাছে হার মোহনবাগানের

চ্যাম্পিয়ন পঞ্জাব এফসি

শেষ আপডেট: 16 April 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: এবার আর চ্যাম্পিয়ন হওয়া হল না মোহনবাগানের (Mohonbagan)। ফাইনালে হারতে হল

পঞ্জাব এফসির (Punjab FC) কাছে। গোয়ার রাইয়ায় অনুষ্ঠিত ড্রিম স্পোর্টস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (Dream Sports National Championship) ফাইনালে মেরিনার্সকে ২-০ গোলে হারিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পঞ্জাব এফসি। অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় শুভম গুরুং এবং আশিস লোহারের গোলে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্জাব এফসি। পুরো টুর্নামেন্টে আঞ্চলিক কোয়ালিফায়ার থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত অপরাজিত থেকে খেতাব ঘরে তুলেছে পঞ্জাব।

এদিন শুরু থেকেই আক্রমণ শুরু করে পঞ্জাব। দশম মিনিটে শুভম গুরুং রিশিকান্ত সিংয়ের একটি নিখুঁত লো ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয় গোল আসে ৬৪ মিনিটে। আশিস লোহার বাঁ দিকের উইং দিয়ে দুরন্ত দৌড়ের পর জোরাল শটে বাগান গোলরক্ষককে পরাস্ত করে। এদিন পঞ্জাব মোট ২১টি শট নেয়, যার মধ্যে ১৪টি ছিল লক্ষ্যে। মোহনবাগানের গোলরক্ষক নন্দন রায়ের দুর্দান্ত পারফরম্যান্স এবং ডিফেন্ডারদের কড়া পাহাড়া না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।

টুর্নামেন্টে পাঁচটি গোল করে বিশাল যাদব প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন, আর ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন শুভম গুরুং। রমেশ গঙ্গারাম বিস্তার কোচিংয়ে পাঞ্জাব এফসি চ্যাম্পিয়ন হওয়ার পথে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ দল নরউইচ সিটি এফসিকে ২-১ গোলে।

এদিন শুরু থেকেই আক্রমণ শুরু করে পঞ্জাব। দশম মিনিটে শুভম গুরুং রিশিকান্ত সিংয়ের একটি নিখুঁত লো ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয় গোল আসে ৬৪ মিনিটে। আশিস লোহার বাঁ দিকের উইং দিয়ে দুরন্ত দৌড়ের পর জোরাল শটে বাগান গোলরক্ষককে পরাস্ত করে। এদিন পঞ্জাব মোট ২১টি শট নেয়, যার মধ্যে ১৪টি ছিল লক্ষ্যে। মোহনবাগানের গোলরক্ষক নন্দন রায়ের দুর্দান্ত পারফরম্যান্স এবং ডিফেন্ডারদের কড়া পাহাড়া না থাকলে স্কোরলাইন আরও বড় হতে পারত।

টুর্নামেন্টে পাঁচটি গোল করে বিশাল যাদব প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন, আর ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন শুভম গুরুং। রমেশ গঙ্গারাম বিস্তার কোচিংয়ে পাঞ্জাব এফসি চ্যাম্পিয়ন হওয়ার পথে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ দল নরউইচ সিটি এফসিকে ২-১ গোলে।


```