Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা বর্ষবিদায়ে ইডেনে নাইটদের ম্যাচ,একদিন পিছিয়ে পয়লা বৈশাখে নামছে মোহনবাগান

বাংলা বর্ষবিদায়ে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে। সেদিনই ম্যাচ ছিল মোহনবাগানের। সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। আবারও ক্রিকেটের কাছে হার ফুটবলের।

বাংলা বর্ষবিদায়ে ইডেনে নাইটদের ম্যাচ,একদিন পিছিয়ে পয়লা বৈশাখে নামছে মোহনবাগান

শেষ আপডেট: 9 April 2024 16:54

দ্য ওয়াল ব্যুরো: বাংলা বর্ষবিদায়ে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে। সেদিনই ম্যাচ ছিল মোহনবাগানের। সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। আবারও ক্রিকেটের কাছে হার ফুটবলের।

ইডেনে ১৪ এপ্রিল কেকেআর ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ রয়েছে। ১৫ এপ্রিল আইএসএলে যুবভারতীতে নামছে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। ১৪ তারিখ ম্যাচটি থাকলেও মোহনবাগানের আবেদন মেনে একদিন পিছিয়ে দেওয়া হল ম্যাচটি। এই নিয়ে সবুজ মেরুন সমর্থকদের ক্ষোভ রয়েছে। তাঁরা মনে করছেন, কর্তাদের জন্যই ফুটবল ক্রমে পিছিয়ে যাচ্ছে। তার মানে কর্তারা বুঝিয়ে দিলেন ক্রিকেটের কারণেই সেদিন ফুটবলের ম্যাচ হওয়া সম্ভব নয়। কিন্তু ফুটবলের দর্শক যে আলাদা, তাঁরা ক্রিকেটের খেলা নিয়ে মাথা ঘামান না, সেটি তাঁরা বুঝলেন না!

এর আগেও তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন ডার্বি ম্যাচ হলেও নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার অবশ্য পিছিয়ে দেওয়া নয়, একদিন পরে হবে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহনবাগান কর্তাদের দাবি, একই দিনে আইপিএল এবং আইএসএলের ম্যাচ হলে ভিউয়ারশিপ পাওয়া নিয়ে সমস্যা হতো। তারচেয়েও বড় সমস্যা পুলিশ পাওয়া নিয়েও। তাই একদিন ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল।

দুর্গাপুজোর সময়ও ফুটবলের ম্যাচ হওয়া নিয়ে সমস্যা হয়নি। সেইসময় পুলিশ পাওয়া  গিয়েছিল যুবভারতীতে ম্যাচের সময়। ইডেনে ম্যাচ হলে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে এফএসডিএল। তারাই আইএসএলের আয়োজক সংস্থা।


```