Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুমোসকে কি ছেঁটেই ফেলছে মোহনবাগান! কাউকোকে এনে বিকল্পের ভাবনা

বুমোসের সঙ্গে হাবাসের সমস্যা রয়েছে, সেটি শিবিরে কান পাতলেও শোনা যাচ্ছে। বুমোস দলের মাঝমাঠের নিউক্লিয়াস।

বুমোসকে কি ছেঁটেই ফেলছে মোহনবাগান! কাউকোকে এনে বিকল্পের ভাবনা

শেষ আপডেট: 5 February 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের বড় ম্যাচে কেন হুগো বুমোসকে খেলানো হল না, সেই নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে নিরন্তর আলোচনা। এও গুঞ্জন উঠছে, বুমোসকে কি রিলিজ করে দেবে মোহনবাগান? ইতিমধ্যেই জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বুমোসকে লোনে অন্য দলে দেওয়ার বিষয়টি দানা বাঁধছে না।

বড় ম্যাচে সবুজ মেরুন কোচ হাবাস কেন খেলাননি বুমোসকে? তিনি যখন পুরোপুরি ফিট ছিলেন, তারপরেও তাঁকে মাঝমাঠে রাখা মানে দল সুবিধে পেত। বুমোসকে বরং দেখা গিয়েছে গ্যালারিতে জনি কাউকোর পাশে বসে খেলা দেখতে। বুমোসকে সেদিন ডার্বিতে ১৮ জনের দলেও রাখেননি কোচ। এর কারণ হিসেবে শৃঙ্খলাভঙ্গের প্রসঙ্গ টানা হচ্ছে। হাবাসের কাছে প্রধান অগ্রাধিকার বিষয় হল, তিনি দলের মধ্যে শৃঙ্খলার প্রশ্নে খুব কড়া।

বুমোসের সঙ্গে হাবাসের সমস্যা রয়েছে, সেটি শিবিরে কান পাতলেও শোনা যাচ্ছে। বুমোস দলের মাঝমাঠের নিউক্লিয়াস। ডার্বিতে তিনি থাকলে দলের ফরোয়ার্ডদের কাছে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার ব্যাপার থাকত। হ্যামিল সেদিন খেললেও চোটের কারণে উঠে গিয়েছিলেন।

বুমোসের বিষয়ে তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যদি কাউকো ম্যাচ খেলার মতো ফিট থাকেন। চোটের কারণে তিনি ফিনল্যান্ডে চলে গিয়েছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছেন। পরের ম্যাচগুলিতে কাউকোকে নামানোর আগে তাঁকে ট্রায়াল দিতে হবে। এমনিতেই তিনি অনুশীলন করছেন দলের সঙ্গে। কাউকো ফিট হয়ে গেলেও দলের পক্ষে ভাল।

হাবাস অবশ্য আগামী শনিবার হায়দরাবাদ এফসি ম্যাচ নিয়ে বেশি ভাবছেন। তিনি ডার্বির রেশ দলের মধ্যে পড়তে দিতে চান না। তবে কোচ অবশ্য খুশি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও দল সমতা ফিরিয়েছেন বলে। হাবাসের কাছে ডার্বি ম্যাচ অতীত, তিনি হায়দরাবাদ ম্যাচে জয় নিয়েই বেশি ভাবিত।


```