Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্লিনশিটের হাফসেঞ্চুরি, বাগানের অতন্দ্র প্রহরী! পঞ্জাব ম্য়াচের আগে বিশেষ সম্মান বিশালকে

সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে একটি বিশেষ জার্সি তুলে দেওয়া হয়েছে।

ক্লিনশিটের হাফসেঞ্চুরি, বাগানের অতন্দ্র প্রহরী! পঞ্জাব ম্য়াচের আগে বিশেষ সম্মান বিশালকে

মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথ

শেষ আপডেট: 5 February 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত স্বপ্নের ফর্মে রয়েছে। লিগ শিল্ড জয়ের দৌড়ে তারা বাকি দলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে অনেকটাই। আর এই সাফল্যের অন্যতম স্তম্ভ বাগানের গোলকিপার বিশাল কাইথ। প্রায় প্রতিটা ম্যাচেই তিনি বিপক্ষের স্ট্রাইকারদের ঘুম কেড়ে নিয়েছে। এখনও পর্যন্ত বিশাল ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসে ৫০ ক্লিনশিট রাখতে সফল হয়েছেন। 

আর সেকারণেই বুধবার (৫ ফেব্রুয়ারি)  মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হল। সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে একটি বিশেষ জার্সি তুলে দেওয়া হয়েছে। এই জার্সির নম্বর ৫০*। দলের গোলকিপিং কোচ হোসে ফ্রান্সিসকো মার্তিনেজ নিওনের হাত থেকে এই জার্সি পেয়ে বিশালও যারপরনাই আপ্লুত। এই মর্মে মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের অফিশিয়াল টুইটার (বর্তমানে এক্স) একটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, 'আমাদের বাজপাখি'।

অন্যদিকে, আর কিছুক্ষণের মধ্যেই পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও পাকা করতেই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে মেরিনার্সরা। বাগান সমর্থকদের আশা এই ম্যাচেও বিশাল ক্লিনশিট বজায় রাখতে পারবেন। প্রসঙ্গত, শেষ আটটি হোম ম্যাচে মোহনবাগান টানা জয়লাভ করেছে। অন্যদিকে পঞ্জাব এই নিয়ে দ্বিতীয় আইএসএল মরশুম খেলতে নামছে। ফলে, ধারে এবং ভারে এই ম্যাচে হোসে মলিনার দলই এগিয়ে থাকবে। 

পাশাপাশি শেষ আটটি হোম ম্যাচের মধ্যে মেরিনার্সরা ৬ ক্লিনশিট বজায় রেখেছে। ঘরের মাঠে জয়ের এমন টানা নজির এফসি গোয়া ছাড়া আর কোনও দলের কাছেই নেই। তবে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে চোট সমস্যা কিছুটা হলেও ভোগাতে পারে বাগান শিবিরকে। আপাতত তারা ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা জামশেদপুর এফসি-র সঙ্গে ৯ পয়েন্টের পার্থক্য রয়েছে। জামশেদপুর অবশ্য একটা ম্যাচ কম খেলেই ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে।


```