Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা লিগে ফের পয়েন্ট নষ্ট মোহনবাগানের, তালিকায় নেমে গেল সাতে

কলকাতা লিগে ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। তারা লিগে ছন্দে নেই।

কলকাতা লিগে ফের পয়েন্ট নষ্ট মোহনবাগানের, তালিকায় নেমে গেল সাতে

সারা ম্যাচে গোল পেল না মোহনবাগান।

শেষ আপডেট: 14 August 2024 19:04

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। তারা লিগে ছন্দে নেই। লিগের শুরুতে তারা প্রথমে পয়েন্ট হারিয়েছিল। মাঝে তিন ম্যাচে বড় জয়ের পরে আবারও পয়েন্ট নষ্ট করছে সবুজ মেরুন দল।

বুধবার লিগের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের বিপক্ষে মোহনবাগান গোলশূন্য ড্র করেছে। এই কারণে তারা লিগের তালিকায় সাতে চলে গিয়েছে। আদৌ মোহনবাগান সুপার সিক্সে যেতে পারবে কীনা, সেই নিয়ে প্রশ্ন উঠে পড়ল।

মোহনবাগানের এই দলটি ধারাবাহিকতাহীনতায় ভুগছে। যে কারণে তারা কোনও ম্যাচে পয়েন্ট পেলেও পয়েন্টও মিস করছে। 

ইতিমধ্যেই মোহনবাগান ন’টি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জিতেছে, ড্র করেছে চারটি ম্যাচ। ডার্বি ম্যাচে হার। গোয়ানিজ কোচ ডেগি কার্ডেজোর দল একেবারেই ছন্দে নেই, দেখেই বোঝা গিয়েছে। দলের রক্ষণভাগ সবদিক থেকেই ব্যর্থ। তাদের জন্য বহু ম্যাচে গোল খেতে হয়েছে।

এদিন অবশ্য গোলের সুযোগ পেয়েও সবুজ মেরুনের আক্রমণভাগ কাজে লাগাতে পারেনি। মোহনবাগান পরপর দুই ম্যাচে ইস্টার্ন রেল ও টালিগঞ্জ অগ্রগামীকে পাঁচ গোল দিয়েছিল। কিন্তু গত ম্যাচেও জর্জ টেলিগ্রাফের বিপক্ষে হেরেছে তারা।


```