Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসুস্থ শরীর নিয়েও ভুবনেশ্বরে হাবাস, মোহনবাগান কোচ ছেলেদের বোঝাচ্ছেন ওড়িশা বধের মন্ত্র

হাবাস পুরোপুরি এখনও ফিট হননি। তাই নিয়েই দলের সঙ্গে ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন। শুক্রবার তাঁকে টিম হোটেলের জানালা দিয়ে দলের প্রস্তুতি দেখতে দেখা গিয়েছে।

অসুস্থ শরীর নিয়েও ভুবনেশ্বরে হাবাস, মোহনবাগান কোচ ছেলেদের বোঝাচ্ছেন ওড়িশা বধের মন্ত্র

শেষ আপডেট: 20 April 2024 17:42

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীতে লিগ-শিল্ড জয়ের ম্যাচে জোর করে যুবভারতীতে হাজির ছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। তিনি থাকতে দলের সমর্থকরা নিশ্চিত ছিলেন তাঁদের দল হারবে না। হারেওনি। মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করে বাগান।

হাবাস পুরোপুরি এখনও ফিট হননি। তাই নিয়েই দলের সঙ্গে ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন। শুক্রবার তাঁকে টিম হোটেলের জানালা দিয়ে দলের প্রস্তুতি দেখতে দেখা গিয়েছে। শনিবার তিনি মাঠে থেকে শিখিয়ে দিলেন ওড়িশা বধের কৌশল। হাবাস দলের মাঝমাঠকে সংঘবদ্ধ করে বিপক্ষের আক্রমণকে ভোঁতা করার চেষ্টা করছেন। ওড়িশা দলে রয়েছেন রয় কৃষ্ণ ও আহমেদ জুহুর মতো ফরোয়ার্ড। পাশাপাশি দেলগার্ডো ও মোর্তাদার মতো দীর্ঘদেহী ডিফেন্ডার। সেই কারণেই বাগানের তারকা ফরোয়ার্ডরা চাপে থাকবেন গোল করার জন্য।

শুধু তাই নয়, বাগানের রক্ষণ নিয়ে একটা সমস্যা রয়েছে। ব্রেন্ডন হ্যামিল কার্ড সমস্যায় নেই, আনোয়ার আলিকে পুরনো ছন্দে দেখা যায়নি। হেক্টর একমাত্র ভরসাস্থল। শুভাশিসও বিপক্ষের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন।

সেই কারণেই কোচ হাবাস চাইছেন, আক্রমণে যাওয়ার আগে দলের রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দারুণ একটা সমন্বয়সাধন করার। এদিন মিডিয়ার মুখোমুখি হয়ে মোহনবাগান কোচ বলেছেন, আমাদের কাছে প্রধান লক্ষ্য গোল খাওয়া চলবে না। তবে দলের ফরোয়ার্ডরা যা ছন্দে রয়েছে, তাতে গোল পেতে সমস্যা হবে না।

দুই স্প্যানিশ কোচের মধ্যে লড়াইও দেখা যাবে আইএসএলের সেমিফাইনালে। ওড়িশার কোচ সার্জিও লোবেরো ও মোহনবাগান কোচ হাবাসের মধ্যে রণকৌশলের লড়াই দেখা যাবে। মঙ্গলবার মহানদীর পাশে দুই কোচের লড়াইও দেখবে দেশের ফুটবল প্রেমীরা।


```