Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

যুবভারতীতে দুরন্ত কামিন্স, মোহনবাগান হারিয়ে দিল মাজিয়াকে

যুবভারতীতে দুরন্ত কামিন্স, মোহনবাগান হারিয়ে দিল মাজিয়াকে

শেষ আপডেট: 2 October 2023 21:52

দ্য ওয়াল ব্যুরো: সারা ম্যাচে দাপট দেখিয়ে জিতে গেল মোহনবাগান। তাদের হয়ে জোড়া গোল করলেন জেসন কামিন্স।

ম্যাচে অনেক গোলের সুযোগ মিস করেছে মোহনবাগান। তাদের খেলার মধ্যে সৃজনশীলতা থাকলেও আসল সময়ে জ্বলে উঠলেন কামিন্স।

ম্যাচের আগেরদিনই বাগান কোচ জুয়ান ফেরান্দো বলেছিলেন, মাজিয়াকে হালকাভাবে নিলে ভুগতে হবে। ওরা সংঘবদ্ধভাবে আক্রমণে যায়। কামিন্স দেখালেন কিভাবে ম্যাচের নায়ক হতে হয়।

কামিন্স দেখালেন কেন তিনি বড় মাপের তারকা। মোহনবাগানের ২-১ গোলে জয়ের কারিগর তিনি। কোচ তাঁকে এদিন শুরু থেকে নামিয়েছিলেন। সেই মর্যাদা রাখলেন তিনি।

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

বিরতির আগে তিনি পেনাল্টি শট না নিয়ে দিমিত্রিকে পাস দিয়ে ভুল করেছিলেন। তিনি হতে চেয়েছিলেন মেসি। এমনভাবে পেনাল্টি নিজে না নিয়ে সুয়ারেজকে দিয়ে গোল করিয়েছিলেন। এদিন খেলায় কাউন্টার আক্রমণে বেশি গিয়েছেন মোহন ফুটবলাররা। তাতে কাজও দিয়েছে।

খেলার ২৮ মিনিটে বাগানের হয়ে প্রথম গোল কামিন্সের। বুমোসের পাস থেকে বল জালে রাখেন। মাজিয়া গোল শোধ করেছে বিরতির কিছু আগে। ওয়াদার গোল করে সমতা ফেরান। তার আগে কামিন্সের সেই পেনাল্টি মারার ভুল। সেই শাপমোচন করলেন শেষে দলের পক্ষে গোল করে।

বাগানের স্প্যানিশ কোচ যে পুরো টিম গেমে বিশ্বাসী সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি খেলা শেষের অনেক আগেই তুলে নেন দিমিত্রি ও আনোয়ারকে। সেট পিস মুভমেন্ট থেকে কি ভাবে ম্যাচে ফায়দা তুলতে হয় সেটি তিনি প্রস্তুতিতে রপ্ত করতে বলেন ফুটবলারদের। সেটা করেই সুফল আদায় করেন কামিন্স, লিষ্টনরা।


```