Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হায়দরাবাদের বিরুদ্ধেও জয় মোহনবাগানের, তবে ডার্বির আগে চিন্তায় সবুজ-মেরুন সমর্থকরা!

হায়দরাবাদের বিরুদ্ধেও জয় মোহনবাগানের, তবে ডার্বির আগে চিন্তায় সবুজ-মেরুন সমর্থকরা!

শেষ আপডেট: 14 January 2024 23:58

দ্য ওয়াল ব্যুরো: কলিঙ্গ সুপার কাপের দ্বিতীয় ম্যাচও জিতল বটে মোহনবাগান, কিন্তু চিন্তা থেকেই গেল। রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে পিছিয়ে থেকে একেবারে শেষ মুহুর্তে ২-১ গোলে জিতল সবুজ-মেরুন ব্রিগেড। তবে দু'টি গোল নিয়ে খুব একটা খুশি নন মোহনবাগান সমর্থকরা।

এদিনের ম্যাচে প্রথম থেকেই ছন্দে ছিল না মোহনবাগান। যেমন রক্ষণে, তেমনই আক্রমণে, কোনও ঝাঁঝ ছিল না। খেলার প্রথম মিনিট থেকেই মোহনবাগানকে ছাপিয়ে যেতে থাকেন হায়দরাবাদের ফুটবলাররা। প্রথম ১০ মিনিটের মধ্যেই ম্যাচের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন হায়দরাবাদের লালচুংনুঙ্গা ছাংতে।

মোহনবাগানের সেই ব্যবধান মেটাতে সময় লেগে গেল আরও ৮০ মিনিট। যদিও মোহনবাগানের একটা গোল হায়দরাবাদের আত্মঘাতী ও দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে। ম্যাচের ৮৭ মিনিটের মাথায় হেড করে বল বাইরে বার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন হায়দরাবাদের জেরেমি। আর ৮৯ মিনিটের মাথায় নিজেদের বক্সেই হুগো বুমোসকে ফাউল করেন হায়দরাবাদের ডিফেন্ডাররা। পেনাল্টি পায় মোহনবাগান। গোল করেন দিমিত্রি পেত্রাতোস। ২-১ গোলে এগিয়ে যান তাঁরা। ম্যাচের বাকি সময় আর গোল শোধ করতে পারেনি হায়দরাবাদ।

এদিন প্রথমার্ধে মোহনবাগানের খেলা দেখে সবুজ-মেরুন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রক্ষণ, মাঝমাঠ বা আক্রমণ-- কোনও ক্ষেত্রেই ভাল ফুটবল খেলতে পারেননি বুমোসরা। মাঝমাঠের ওপর উঠতেই পারেননি তাঁরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার হাল কিছুটা হলে ধরেন মোহনবাগান ফুটবলাররা।

আগামী শুক্রবার এই মরশুমের প্রথম ডার্বি খেলতে নামবে মোহনবাগান। তার আগে সুপারকাপের বাকি ম্যাচে জয় আসছে ঠিকই। কিন্তু পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা থেকেই গেল। যদিও এদিন যেভাবে প্রথম গোল মোহনবাগান রক্ষণ নিজেদের ভুলে খেয়েছে, তাতে ইস্টবেঙ্গল ম্যাচে কঠিন লড়াইয়ে মুখোমুখি হবে।

ওই ম্যাচে দলের ডাগআউটে থাকবেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি ভিসা সমস্যা কাটিয়ে সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। এদিনও বাগান দলকে কোচিং করিয়েছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তিনি ফোনে সব কৌশল জেনে নিয়েছেন মূল কোচ হাবাসের থেকে। 


```