Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত গোলে শেষ হাসি, জিতে মোহনবাগান তালিকায় তিনে

আইএসএলে ভাল ছন্দে রয়েছে সবুজ মেরুন শিবির। গত ম্যাচেও জিতেছিল তারা। গোয়ার মাঠে গিয়ে তাদের হারানো সহজ ছিল না।

দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত গোলে শেষ হাসি, জিতে মোহনবাগান তালিকায় তিনে

শেষ আপডেট: 15 February 2024 15:27

দ্য ওয়াল ব্যুরো: বিরতির আগেও দুরন্ত একটা প্রচেষ্টায় ছিলেন দিমিত্রি পেত্রাতোস। সেবার হয়নি, কাঙ্খিত গোলটি এল ম্যাচের ৭৪ মিনিটের মাথায়। এফসি গোয়া গোলরক্ষক এগিয়ে এসেছিলেন, সেই পরিস্থিতিতে ৪০ গজ দূর থেকে শটে বল জালে রাখেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড।

আইএসএলের ডার্বি ম্যাচে দিমিত্রির গোলে সমতা ফিরিয়েছিল মোহনবাগান। এবারও বিদেশি তারকা পরিত্রাতার ভূমিকায়। তিনি দুরন্ত গোল করে দলকে পয়েন্ট তালিকায় তিনে তুলে দিয়েছেন। মোহনবাগান অ্যাওয়ে ম্যাচে এফ সি গোয়াকে হারাল ১-০ গোলে। 

আইএসএলে ভাল ছন্দে রয়েছে সবুজ মেরুন শিবির। গত ম্যাচেও জিতেছিল তারা। গোয়ার মাঠে গিয়ে তাদের হারানো সহজ ছিল না। সেই কাজটাই করে দেখালেন কোচ হাবাসের ছেলেরা।

বুধবার ভালবাসার দিনে সমর্থকদের ভালবাসা ফিরিয়ে দিলেন মোহনবাগান ফুটবলাররা। তাঁরা অ্যাওয়ে ম্যাচ জিতে খানিক এগিয়ে গেলেন।  

কেন জুয়ানের বদলে হাবাসকে কোচ করেছিলেন কর্তারা, সেটি ভালই বুঝতে পারছেন সমর্থকরা। তাঁদের অনেকাংশের ধারণা ছিল, হাবাস শেষদিকে এসে সুবিধে করতে পারবেন না। কিন্তু দলের ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। তিনি দলের প্রস্তুতিতে সবসময় নানা কৌশলে অভ্যস্ত করেন দলের ফুটবলারদের। কোনও সময়ে প্ল্যান ‘এ’ না কাজ করলে ‘বি’ প্ল্যান-কে প্রাধান্য দিয়ে থাকেন, সেটা এই ম্যাচেও দেখা গিয়েছে।

হাবাস দলের প্রথম একাদশে সাদিকু, আশিস রাই, দীপক টাংরিকে রেখে দলগঠন সেরেছিলেন। তারপরে আক্রমণে নিয়ে আসেন মনবীরদের। বিরতির আগে যে বাগানকে খুব একটা ভদ্রস্থ দেখায়নি, সেই দলই বদলে গিয়েছে দ্বিতীয়ার্ধের ম্যাচে।  সাদিকুকে বসিয়ে সঠিক কৌশল নিলেন। দারুণভাবে ম্যাচে ব্যবহার করলেন দীপেন্দু, অভিষেকদের। 

খেলার শেষ ১৫ মিনিট দাপটে খেলেছে মোহনবাগান। তারা একের পর এক আক্রমণ গড়েছে। একবার ফ্রিকিক থেকে গোলই করে ফেলছিলেন লিস্টন কোলাসো। একবার আবার মনবীর নিজে না গোল করে দিমিত্রিকে পাস বাড়াতে গোলের সংখ্যা আর বাড়েনি। কিন্তু যে দলটি লিগে হারেনি, তাদের হারিয়ে মোহন শিবির এবারও চ্যাম্পিয়নের দৌড় শুরু করে দিল, সেটি বলার অপেক্ষা রাখে না। 


```