Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলকে বেলাইন করে মোহনবাগানের পাঁচ গোল, হ্যাটট্রিক সালাউদ্দিনের

মোহনবাগান কলকাতা লিগে অনেক দেরিতে জেগে উঠেছে। তারা দুরন্ত ছন্দে বিরাজ করছে।

রেলকে বেলাইন করে মোহনবাগানের পাঁচ গোল, হ্যাটট্রিক সালাউদ্দিনের

শেষ আপডেট: 5 August 2024 21:27

দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে মোহনবাগান পাঁচ গোলে হারিয়েছিল টালিগঞ্জ অগ্রগামীকে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন সুহেল ভাট। সোমবার কলকাতা লিগের ম্যাচে ইস্টার্ন রেলকে ওই ৫-০ গোলেই হারাল সবুজ মেরুন দল। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন সালাউদ্দিন।

মোহনবাগান কলকাতা লিগে অনেক দেরিতে জেগে উঠেছে। তারা দুরন্ত ছন্দে বিরাজ করছে। ইস্টার্ন রেলকে বেলাইন করে দিয়ে মোহনবাগানের জয়ের ধারা বজায় রয়েছে। বিরতিতে সবুজ মেরুন দল এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাগানের পাপড়িগুলো ফুল হয়েছে ক্রমশ। আক্রমণ হয়েছে বন্যার জলের মতো।

বাগানকে প্রথম এগিয়ে দেন ফারদিন। দলের হয়ে দ্বিতীয় গোল সালাউদ্দিনের। পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেছেন রাজ বাসফোর। মোহনবাগানের হয়ে চতুর্থ গোল সালাউদ্দিনের। শেষ গোলটিও সালাউদ্দিনের।

মোহনবাগানের এই দলটিতে এমন কিছু প্রতিভাবান তারকা রয়েছেন, যাঁরা সিনিয়র দলে খেলার যোগ্য। খেলা শেষে সালাউদ্দিন বলেছেন, আমি এই হ্যাটট্রিক উৎসর্গ করছি কেরলের ওয়ানাড়ে ভূমিধসে মৃতদের। তিনি আরও জানান, আমার পরিবার অবশ্য ভাল রয়েছে। আমার সঙ্গে ফোনে যোগাযোগ রয়েছে। এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।


```