Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগানের জয়ের হ্যাটট্রিক চেন্নাইয়ের মাঠে, সাহাল যেন দি মারিয়া!

মোহনবাগানের জয়ের হ্যাটট্রিক চেন্নাইয়ের মাঠে, সাহাল যেন দি মারিয়া!

শেষ আপডেট: 7 October 2023 22:22

দ্য ওয়াল ব্যুরো: অনবদ্য খেললে মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার আইএসএলে চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়িন এফসি-কে সবুজ মেরুন দল হারিয়েছে ৩-১ গোলে। সারা ম্যাচে ফুল ফুটিয়েছেন বাগান ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত দিমিত্রি, কামিন্সরা দাপট দেখিয়ে গিয়েছে। ম্যাচের বয়স যখন ২০ মিনিট, সেইসময়ই মোহনবাগানের বল পজেশন ছিল ৮০ শতাংশ। খেলা দেখে মনে হয়েছে মোহনবাগান যেন ঘরের মাঠে খেলছে।

মোহনবাগান তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচে সহজে জয় পেল। তারা খেলেছে চ্যাম্পিয়নের মতোই। চেন্নাইয়ের দল শেষ দুটি ম্যাচে হারে। মোহনবাগানের জয়ের হ্যাটট্রিক হয়ে গেল।

মোহনবাগান মাঝমাঠে সাহালের খেলায় সারা মাঠে ফুল ফুটেছে। তিনিই ম্যাচের সেরা।

সবুজ মেরুন দলের হয়ে তিনটি গোল দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও মনবীর সিংয়ের। তিনটি গোলই অপূর্ব। তবে মোহনবাগানের নায়ক গোল না করেও সাহাল। তরুণ এই মাঝমাঠের তারকার খেলা দেখে মনে হবে যেন দি মারিয়া খেলছেন। কী স্কিল নির্ভর ফুটবল খেলে বিপক্ষকে নাভিশ্বাস ছুটিয়ে দিয়েছেন। তিনটি গোলেই সাহালের অবদান রয়েছে। তাঁর সোনার টাচ দলের খেলায় রং ছড়িয়ে দিয়েছে।

২২ মিনিটে পেত্রাতোসের গোলে ১-০ এগিয়ে গিয়েছে মোহনবাগান। বক্সের বাঁদিক থেকে সাহালের অনবদ্য ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন পেত্রাতোস। ৩৪ মিনিটে নিজে গোল নষ্ট করেন সাহাল। বক্সের ভিতর থেকে নেওয়া তাঁর শট চেন্নাইয়িন গোলকিপারের পায়ে লেগে গোলের দিকে যেতে বিপক্ষ ডিফেন্ডার গোললাইন সেভ করেছেন।

বিরতির কিছু আগে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়িয়েছেন কামিন্স। সাহালের টাচ থেকে কামিন্সের গোলটি বুদ্ধিদীপ্ত। বিপক্ষ ডিফেন্সকে ফালাফালা করে দিয়েছে। এই ম্যাচে মোহনবাগান অনেক গোলে জিততে পারত। দিমিত্রি থেকে শুরু করে লিস্টন, সাহাল, কামিন্স, এমনকী অনিরুদ্ধ থাপাও মিস করেছেন। না হলে সবুজ মেরুন দল হাফডজন গোলে জিততে পারত।

খেলার বিরতির পরেও দাপট ছিল জুয়ান ফেরান্দোর দলের। তিনি এমন একজন কোচ, যিনি পুরো দলটিকে রিমোট কন্ট্রোলে পরিচালনা করেন। দলে যতই কেউ বড় হোক না কেন, তিনি বিকল্প তৈরি করে রেখেছেন। তাই শেষদিকে মাঠ থেকে তুলে নিয়েছেন তিন নামী তারকাকে।

৬২ মিনিটের মাথায় একসঙ্গে তিনজন ফুটবলারকে বদল করে মোহনবাগান। তারা তুলে নেয় কামিন্স, হুগো বুমোস ও আনোয়ারকে। বদলে মোহনবাগান মাঠে নামায় সাদিকু, হেক্টর ও গ্লেন মার্টিন্সকে।

খেলার গতির বিপরীতে ৫৫ মিনিটে গোল পেয়ে যায় চেন্নাইয়িন। ফ্রি-কিক থেকে গোল করেন রাফায়েল। তবে মোহনবাগানের পাঁচিলে কোনও ফুটবলারের গায়ে লেগে গোল হয়ে যায়। তবে সেটা কয়েক মুহূর্তের জন্যই। পরের মুহূর্তেই ফের গোল করে ব্যবধান ৩-১ করে দেন মনবীর। মোহনবাগান যেন দুরন্ত মেজাজে চেন্নাই ছাড়ছে।


```