Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ কেরল ম্যাচ মোহনবাগানের কাছে অগ্নিপরীক্ষা, প্রবল চাপে কোচ জুয়ানও

দিমিত্রি পেত্রাতোস ভাল খেললেও জেসন কামিন্স ছন্দে নেই। শাদিকু নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন নন একেবারেই। কোচ তাই চাপে রয়েছেন। 

আজ কেরল ম্যাচ মোহনবাগানের কাছে অগ্নিপরীক্ষা, প্রবল চাপে কোচ জুয়ানও

শেষ আপডেট: 27 December 2023 13:40

দ্য ওয়াল ব্যুরো: আজ বুধবার আইএসএলে মোহনবাগানের কাছে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। এদিন রাত আটটায় যুবভারতীতে সামনে কেরালা ব্লাস্টার্স। হারাতে না পারলেই সমর্থকরা যাবতীয় ক্ষোভ উগরে দেবে। হারের হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে সবুজ মেরুন শিবির। এর আগে মুম্বই ও গোয়ার কাছে বিশ্রী ভাবে হেরেছে। দলের কর্তারা কোচ জুয়ান ফেরান্দর কাছে জবাবদিহি চেয়েছেন।

এমনিতেই দলে বিস্তর চোট সমস্যা রয়েছে। আনোয়ার আলি, আশিক কুরিয়ান, ব্রেন্ডন হামিলের চোট রয়েছে। কার্ডের জন্য চার ম্যাচ পাওয়া যাবে না লিস্টন কোলাসোকে। এমনকী আব্দুল সামাদও পুরো সুস্থ নন। তাই বাকি যারা রয়েছেন, তারাই ভরসা কোচের।

দিমিত্রি পেত্রাতোস ভাল খেললেও জেসন কামিন্স ছন্দে নেই। শাদিকু নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন নন একেবারেই। কোচ তাই চাপে রয়েছেন। 

স্প্যানিশ কোচ ম্যাচের আগে বলেছেন, আমি নিজের চাকরি নিয়ে নয়, দল কিভাবে ছন্দে ফিরবে সেই নিয়ে বেশি ভাবছি।

শেষ দুটি খেলায় সবুজ মেরুন শিবির ছয়টি গোল খেয়েছে। গোল দিয়েছে মাত্র দুটি। এবার কেরলের বিরুদ্ধে দল কী করবে সেই নিয়ে সমর্থকরা শঙ্কায় রয়েছেন।
এই কেরল দলে আবার মোহনবাগানের দুই প্রাক্তনী রয়েছেন, ডিফেন্সের প্রীতম কোটাল এবং মাঝমাঠের প্রবীর দাস। যাঁদের কার্যত ছাঁটাই করেছেন কোচ জুয়ান। ওই দুই ফুটবলার যে পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠার চেষ্টা করবেন, সেটি আন্দাজ করা যায়। মোহনবাগান শিবিরও তাই মনে করছে।


```