Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সমর্থকদের মন জয় করলেও সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

সুপার কাপে মোহনবাগান দ্বিতীয় সারির দল নামিয়েছিল। মাত্র একজন বিদেশি নিয়ে এই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিল মেরিনার্স। কোচের হটসিটে ছিলেন না হোসে মোলিনাও।

সমর্থকদের মন জয় করলেও সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

গোলের পর এফসি গোয়ার সেলিব্রেশন

শেষ আপডেট: 30 April 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: হৃদয় জিতে নিলেও ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল মেরিনার্স রিজার্ভ বেঞ্চের। গোয়ার (FC Goa) বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান (Mohonbagan) লিগ-শিল্ড ও আইএসএল জিতলেও হার দিয়েই মরসুম শেষ হল বাগানের।

বুধবার সুপার কাপের সেমিফাইনালে (Super Cup Semifinal) গোয়ার কাছে ১-৩ গোলে হেরে গেল বাস্তব রায়ের ছাত্ররা। পরিসংখ্যান যাই বলুক না কেন এদিন ধারেভারে অনেকটা এগিয়ে থেকেই ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে গঙ্গা পাড়ের ক্লাবের বিরুদ্ধে নেমেছিল আরব সাগর তীরের ক্লাব। মোহনবাগান সুপার কাপে গিয়েছিল দলের তরুণ ব্রিগেডকে নিয়ে। তবুও তারা কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শেষ চারে উঠেছিল, তবে ফাইনালে আর ওঠা হল না। এদিন হারলেও মেরিনার্স জনতার হৃদয় জিতে নিয়েছেন সুহেল, দীপেন্দুরা।

সুপার কাপ জিতলে এই মরসুমে তিনটি ট্রফি জিততে পারত মোহনবাগান। আইএসএল লিগ এবং কাপ জিতেছে তারা। কিন্তু সুপার কাপ জিতে ট্রফি জয়ের হ্যাটট্রিক সম্ভব হল না তাদের।

সুপার কাপে মোহনবাগান দ্বিতীয় সারির দল নামিয়েছিল। মাত্র একজন বিদেশি নিয়ে এই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিল মেরিনার্স। কোচের হটসিটে ছিলেন না হোসে মোলিনাও। দায়িত্বে ছিলেন বাস্তব রায়। তাঁর প্রশিক্ষণে আশিক কুরুনিয়ান, দীপক টাংরিরা নিজেদের উজাড় করে দিলেন। কিন্তু পাঁচ বিদেশি নিয়ে খেলতে নামা এফসি গোয়ার বিরুদ্ধে জেতা হল না। তিন গোল হজম করতে হল সবুজ-মেরুনকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে গোয়া। মোহনবাগানের রক্ষণভাগ এবং গোলরক্ষক ধীরজ সিং মিলে প্রথম ১৫ মিনিট গোল দুর্গ অক্ষত রেখেছিল। ২০ মিনিটের মাথায় ব্রাইসন ফার্নান্ডেজ গোয়াকে লিড এনে দেন। তিন মিনিটের মধ্যে গোল শোধ করে মোহনবাগান। বাঁ দিক থেকে আশিক আক্রমণ শুরু করে। তাঁর বাড়ানো পাস থেকেই গোল করেন সুহেল ভাট। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই।

কিন্তু দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি মোহনবাগান। উল্টে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পেনাল্টি পেয়ে যায় গোয়া। গোল করতে ভুল করেননি ইকের গুয়ারেক্সেনা। ৫৮ মিনিটে কর্নার থেকে সোজা গোলে বল ঢুকিয়ে দেন গোয়ার বোরহা হার্নান্দেস। ৩-১ গোলে এগিয়ে যায় গোয়া। আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি মোহনবাগানের পক্ষে।

নুনো রেইস ছাড়া মোহনবাগান দলে বাকি ১০ জনই ভারতীয় ফুটবলার। তাদের নিয়েই কোয়ার্টার ফাইনালে কেরলের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল মোহনবাগান। সেই জয় সমর্থকদের আশা বাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় সারির দল নিয়েও লড়াই করছিল তারা। কিন্তু বুধবার কোনও অঘটন ঘটাতে পারেনি মোহনবাগান।


```