Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সুপার কাপ খেলতে ভুবনেশ্বর উড়ে গেল মোহনবাগান, মেরিনার্স শিবিরে আর্জেন্টাইন ডিফেন্ডার!

আর্জেন্টিনার এই সেন্টার ব্যাকের কেরিয়ারের শুরুটা হয়েছিল রিভার প্লেট দিয়ে। তারপরে ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো বালেয়ারেস হয়ে পনফেরাদিনায় খেলা রক্ষণের ফুটবলারটির পরবর্তী গন্তব্য হয়তো মোহনবাগান।

সুপার কাপ খেলতে ভুবনেশ্বর উড়ে গেল মোহনবাগান, মেরিনার্স শিবিরে আর্জেন্টাইন ডিফেন্ডার!

সুপার কাপে মোহনবাগান অধিনায়ক দীপক টাংরি

শেষ আপডেট: 24 April 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohonbagan SG)ইতিমধ্যেই দ্বিমুকুট জেতা হয়ে গিয়েছে মেরিনার্সের। গোষ্ঠ পাল সরণির ক্লাবে এখনও বসন্তের আবহ। দলের এই সাফল্যে দুই ডিফেন্ডার টম অলড্রেড (Tom Aldred) এবং আলবার্তো রডরিগেজের (Alberto Rodriguez) ভূমিকাও যে কোনও অংশে কম নয়, তা বলাই যায়। মোহনবাগানের রক্ষণকে নির্ভরতা জুগিয়েছেন গোটা মরশুম জুড়ে। আর তাই আসন্ন মরসুমের জন্য যে তাঁদের নিয়ে টানাটানি হবে, এটা বোঝাই যাচ্ছে। জানা গিয়েছে, অলড্রেডকে দলে পাওয়ার জন্য ঝাঁপাচ্ছে আইএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। অলড্রেড ক্লাব ছাড়লে শূন্যস্থান তৈরি হবে রক্ষণভাগে।

তবে সেই শূন্যস্থান পূরণের জন্যই লিওনেল মেসির দেশের ডিফেন্ডার কেভিন সিবিয়ের (Kevin Sibiya) কথা ভাবছে মেরিনার্স শিবির। সূত্রের খবর, কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছে তাঁর সঙ্গে। সব কিছু ঠিকঠাক থাকলে স্পেনের ক্লাবে খেলা এই আর্জেন্টাইন ডিফেন্ডার (Argentine Defender) খেলবেন মোহনবাগানে।

আর্জেন্টিনার এই সেন্টার ব্যাকের কেরিয়ারের শুরুটা হয়েছিল রিভার প্লেট দিয়ে। তারপরে ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো বালেয়ারেস হয়ে পনফেরাদিনায় খেলা রক্ষণের ফুটবলারটির পরবর্তী গন্তব্য হয়তো মোহনবাগান।

এদিকে, বৃহস্পতিবারই কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে উড়ে যাচ্ছে মোহনবাগান। তার আগে এদিন সকালে বাস্তব রায়ের তত্ত্বাবধানে শেষ অনুশীলন পর্ব সারেন বাগান ফুটবলাররা। দলের সঙ্গে একমাত্র বিদেশি হিসাবে যাবেন পর্তুগালের নুনো মেন্দেজ।

দীপক টাঙরির (Deepak Tangri) অধিনায়কত্বে সিনিয়র দল থেকে সহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ন, গ্লেন মার্টিন্সদের মতো খুব অল্প সংখ্যক প্রথম সারির ফুটবলাররা রয়েছেন। এদিন বাস্তব বলেন, ‍‘সময় কম পেয়েছি। তবে আমরা তৈরি। জুনিয়র-সিনিয়রদের নিয়ে দারুণ দল গড়া হয়েছে। আমার কাজ এদের কম্বিনেশনটা ঠিক করা। সিনিয়রদের জন্য এটা ওপেন প্ল্যাটফর্ম। ভারতীয় দলে কামব্যাক করার মঞ্চ।’

২৬ এপ্রিল সুপার কাপের শেষ আটে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে মোহনবাগান। ময়দানের অপর প্রধান ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কেরালা। আর চার্চিল নাম তুলে নেওয়ায় বাই পেয়ে গিয়েছে মোহনবাগান। তবে কেরালা যেখানে ৬ জন বিদেশি খেলাবে, সেখানে মোহনবাগানের মাত্র একজন। এই বিষয়ে বাস্তব বলেন, ‍‘কেরালা ব্লাস্টার্স ধারে-ভারে আমাদের থেকে অনেক এগিয়ে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ভাল দলের বিরুদ্ধে না খেললে নিজেদের প্লেয়ারদের বিচার করা খুব কঠিন।’

ভুবনেশ্বরের গরম নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন বাস্তব। তবে তাঁর মতে, ‍‘সাফল্যের বিষয়ে আমি আশাবাদী। আমি চাই এখান থেকে খেলে দীপেন্দু-অভিষেকদের মতো তরুণরা উঠে আসুক। ভারতীয় দলে খেলুক।’ টাঙরির কাছে মোহনবাগানের অধিনায়ক হওয়াটা আবার স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ারই মতো।


```