Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Rizwan vs Harshit: লাইভ ম্যাচে 'তর্কাতর্কি' রিজওয়ান-হর্ষিতের, ছড়াল চরম উত্তেজনা

হর্ষিত একজন যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেটার।

Rizwan vs Harshit: লাইভ ম্যাচে 'তর্কাতর্কি' রিজওয়ান-হর্ষিতের, ছড়াল চরম উত্তেজনা

মহম্মদ রিজওয়ান এবং হর্ষিত রানা

শেষ আপডেট: 23 February 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছে। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচটার জন্য অপেক্ষা করছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক টস জেতে এবং প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। তবে খেলা চলাকালীন মহম্মদ রিজওয়ান এবং হর্ষিত রানা ঝামেলায় জড়িয়ে পড়লেন।

LIVE ম্যাচে ঝামেলা তুঙ্গে

এই ম্যাচের ২১ ওভারে মহম্মদ রিজওয়ান দৌড়ে একটা রান চুরি করছিলেন। কিন্তু, তাঁর লাইনটা একেবারে ভুল ছিল। সেকারণে তিনি ভারতীয় পেস বোলার হর্ষিত রানাকে ধাক্কা মারেন। রিজওয়ানকে ভুল লাইনে দৌড়তে দেখে হর্ষিত রানা রেগে আগুন হয়ে যান। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

হর্ষিত একজন যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেটার। আইপিএল টুর্নামেন্টে উইকেট শিকার করার পর বিপক্ষের ব্যাটারদের হামেশাই স্লেজ করেন তিনি। এমনকী, ব্যাটারদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে তিনি ফ্লাইং কিসও দেন। সেকারণে একবার তাঁকে জরিমানার কবলেও পড়তে হয়েছিল।

দেখে নিন ভিডিও:

ক্রমশ ম্যাচের রাশ ধরছে পাকিস্তান

প্রথমে ব্যাট করতে নামলেও, পাক ব্যাটাররা শুরুটা ভাল করতে পারেননি। ইনিংস ওপেন করেছিলেন বাবর আজম এবং ইমাম উল হক। কিন্তু, তাঁরা খুব বেশি রান করতে পারেননি। বাবর আজম ২৬ বলে ২৩ রান করেন। হার্দিক পান্ডিয়া তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এরপর ইমাম উল হক ২৬ বলে ১০ রান করেন। অক্ষর প্যাটেল তাঁকে রান আউট করে দেন। এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪২ রান করে। সাউদ শাকিল ৫৪ এবং মহম্মদ রিজওয়ান ৪২ রানে ব্যাট করছেন।


```