Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

অপরাজিত থেকে আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন মহামেডান

দ্য ওয়াল ব্যুরো: গৌরবগাথা ফিরল মহামেডান স্পোর্টিংয়ের। সাতবছরে পরে তারা আই লিগের মূলপর্বে খেলবে। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্যভাবে খেলা শেষ হতেই মহামেডান আই লিগের দ্বিতীয় ডিভিশন লিগে চ্যাম্পিয়ন ঘোষিত হয়েছ

অপরাজিত থেকে আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন মহামেডান

শেষ আপডেট: 19 October 2020 15:53

দ্য ওয়াল ব্যুরো: গৌরবগাথা ফিরল মহামেডান স্পোর্টিংয়ের। সাতবছরে পরে তারা আই লিগের মূলপর্বে খেলবে। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্যভাবে খেলা শেষ হতেই মহামেডান আই লিগের দ্বিতীয় ডিভিশন লিগে চ্যাম্পিয়ন ঘোষিত হয়েছে। গত ম্যাচেই সাদা-কালো জার্সিধারীরা ভবানীপুরের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায়, সেদিনই মূলপর্বে উঠে গিয়েছিল। শুধু বাকি ছিল অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সেটাই হল এদিন যুবভারতীতে। দুই পক্ষই গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। খেলা শেষে মহামেডান দলকে শুভেচ্ছা জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তারা তাদের ট্যুইটার অ্যাকাউন্টে ঐতিহ্যবাহী এই দলের ফুটবলারদের একটি গ্রুপ ছবি দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, দলের ফুটবলারদের সঙ্গে রয়েছেন ক্লাবের শীর্ষ কর্তারাও। চলতি টুর্নামেন্টের মাঝেই মহামেডান কর্তারা কোচ হিসেবে ছাঁটাই করেন ইয়ান ল-কে। তাঁর বিরুদ্ধে পুলিসে অভিযোগও জানান তাঁরা। ক্লাবের বক্তব্য ছিল, দলের ফুটবলারদের যাবতীয় তথ্য তিনি মিনার্ভা পাঞ্জাব দলে সরবরাহ করতেন। এমনকি তিনি এতটাই প্রাদেশিক ছিলেন যে দলে পাঞ্জাবের ফুটবলারদের সুযোগ দিতেন বেশি। অথচ তাঁদের থেকে বাকিরা বেশি দক্ষতাসম্পন্ন ছিলেন। তার পরই দলের দায়িত্ব নেন সঈদ রামন ও দলের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। তাঁরাই মূলত দল তৈরি করে মহামেডানের সাফল্য এনেছেন। বিশেষভাবে কাজ করেছেন দলের ম্যানেজার বিলাল আমেদ খানও। এদিন মহামেডান একটাও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হওয়ার পরে ক্লাব সচিব ওয়াসিম আক্রাম বলেছেন, ‘‘এটা আমাদের কাছে অক্সিজেন বলতে পারেন। আমরা মূলপর্বে এবার কলকাতার প্রতিনিধিত্ব করব। এটাও বিশেষ সম্মানের। কারণ ইস্টবেঙ্গল ও মোহনবাগান আইএসএল খেলবে, সেখানে আই লিগে কলকাতার কোনও দল না থাকলে সেটি ভাল হতো না।’’ সোমবার খেলা শেষে মহামেডান দলকে সম্মান জানায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দলের ফুটবলাররা তারপর ফাঁকা গ্যালারির সামনে ভিকট্রি ল্যাপও দিয়েছেন। প্রসঙ্গত, মোট চারটি দল এই ডিভিশনে খেলেছিল, তার মধ্যে মহামেডানের পারফরম্যান্সে সবচেয়ে বেশি ধারাবাহিকতা ছিল।

```