৪০ বছর পরে লিগ খেতাবের হাতছানি মহামেডানের সামনে, তাল ঠুকছে রেল দলও
দ্য ওয়াল ব্যুরো: শারদোৎসবে মহামেডানে ভরা বসন্ত।
কলকাতার দুই প্রধান খেলছে না, মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগাল। কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium) ইউনাইটেড স্পোর্টসের মতো হেভিওয়েট দলকে ১-০ গোলে
শেষ আপডেট: 12 October 2021 16:50
দ্য ওয়াল ব্যুরো: শারদোৎসবে মহামেডানে ভরা বসন্ত।
কলকাতার দুই প্রধান খেলছে না, মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগাল। কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium) ইউনাইটেড স্পোর্টসের মতো হেভিওয়েট দলকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগের ফাইনালে চলে গেল ঐতিহ্যবাহী দলটি। এর আগে ৪০ বছর আগে লিগ খেতাব পেয়েছিল মহামেডান।
সেই দলের সদস্যদের মধ্যে অন্যতম প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, মহামেডান লিগ জিতলে সেটি সার্বিকভাবে বাংলা ফুটবলের লাভ হবে। মহামেডান এমন একটি দল যারা সমর্থকদের মাঠে আনতে জানে।
আরও পড়ুন: দুরন্ত ফুটবলে কাতার বিশ্বকাপের প্রথম টিকিট পেল জার্মানি
সপ্তমীর শুভদিনে কল্যাণীর দর্শকশূন্য মাঠে ইউনাইটেড স্পোটর্সকে মাত দিয়ে ফের একবার মাসখানেকের মধ্যেই আরেক ফাইনালে নিজেদের জায়গা পাকা করল মহামেডান।
ত্রিনিদাদের মার্কাস জোসেফের একমাত্র গোলে শেষ হাসি সাদা-কালো জার্সিধারীদের। সম্প্রতি ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে হারে মহামেডান বিপক্ষ এফসি গোয়ার কাছে।
মার্কাস বরাবরই বড় ম্যাচের ফুটবলার। তাঁর গোল ভর করেই ডুরান্ডের সেমিফাইনালে উঠেছিল মহামেডান। এবার পেনাল্টি থেকে তাঁর ঠান্ডা মাথায় করা গোল দলকে তুলল ফাইনালে। প্রথমার্ধের শেষের দিকে ৪০ মিনিটে আজহারউদ্দিন মল্লিককে ডি-বক্সে তন্ময় ঘোষ ফাউল করায় পেনাল্টি পায় মহামেডান। স্পট কিক জালে জড়িয়ে দিতে কোন ভুল করেননি মার্কাস। বিরতির পরে ইউনাইটেড ম্যাচে ফেরার চেষ্টা করলেও তাদের প্রচেষ্টা কাজে আসেনি।
লিগ ফাইনালে রেলওয়ে এফসি-ও তাল ঠুকছে। তাদেরও ফুটবলে দীর্ঘ ইতিহাস রয়েছে। একটা সময় পিকে বন্দ্যোপাধ্যায়, নিখিল নন্দীদের হাত ধরে ইস্টার্ন রেল লিগ খেতাব পেয়েছিল। এবার সেই চাকা ঘোরানোর সুযোগ থাকছে রেলের অন্য দলের কাছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'