Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ জনে খেলেও লিগে জয়ের সরণীতে ফিরল মহামেডান

মহামেডান স্পোর্টিং ফের জয়ের রাস্তায় ফিরল। কলকাতা লিগে উয়াড়ির বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছিল দল।

১০ জনে খেলেও লিগে জয়ের সরণীতে ফিরল মহামেডান

নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

শেষ আপডেট: 25 July 2024 21:34

দ্য ওয়াল ব্যুরো: মহামেডান স্পোর্টিং ফের জয়ের রাস্তায় ফিরল। কলকাতা লিগে উয়াড়ির বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছিল দল। তারপরে দুটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মহামেডান।

গত ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছেও হার। বৃহস্পতিবার নৈহাটির মাঠে পাঠচক্রকে হারাল ২–১ ব্যবধানে। মহামেডান শেষদিকে ১০ জনে খেলেছে। নিজেদের মাঠে সেরা ফুটবলটা খেলতে পারেনি মহামেডান। তাদের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস আইএফএ-র কাছে আবেদন করেছিলেন মাঠ বদলের। সেইমতো নৈহাটির মাঠে খেলতেই সেরা ফুটবল উপহার দিল মহামেডান দল। এদিন ম্যাচে রবিনসন সিং, ইসরাফিল দেওয়ান, জেমস সিং, তন্ময় ঘোষরা দাপট নিয়ে খেলেছেন।

নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় মহমেডান। প্রথমে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন রবিন সিং, সেটি ফেরত এলে পাল্টা শট নেন তন্ময় ঘোষ। তাঁর শট পোস্টে লেগে ফিরে এলে দুরন্ত শটে গোল করেন ইসরাফিল দেওয়ান। তারপর বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের ব্যবধান বাড়াতে পারে সাদাকালো ব্রিগেড।

দ্বিতীয়ার্ধে দারুণ শুরু করে পাঠচক্র। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় পাঠচক্র। বক্সের মধ্যে জসিমের হাতে বল লাগরে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি গোলে সমতা ফেরান দেবাশিস হালদার।

রেফারির সঙ্গে তর্ক করায় মহমেডান কোচ হাকিম সেনজেন্দোকে লাল কার্ড দেখান রেফারি। ৮৭ মিনিটে বিশ্রী ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেমস সিংহ। ১০ জন হয়ে যাওয়ার পরও জয়ের আশা ছাড়েনি মহমেডান। ম্যাচের তিন মিনিট ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান মহীতোষ রায়। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মহামেডান তালিকায় তিনে চলে এসেছে।


```