Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Red Card : অবিচারের শিকার মহমেডান? রেফারির লাল-কার্ড নিয়ে অসন্তোষ তুঙ্গে! দেখুন ভিডিও

দ্বিতীয়ার্ধে ১০ মিলে মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করতে হয় সাদা-কালো ব্রিগেডকে।

Red Card : অবিচারের শিকার মহমেডান? রেফারির লাল-কার্ড নিয়ে অসন্তোষ তুঙ্গে! দেখুন ভিডিও

লাল কার্ড দেখলেন মিরজালোল কাশিমোভ

শেষ আপডেট: 1 February 2025 23:34

দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১ ফেব্রুয়ারি) মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। এই হারের পর মহমেডান এসসি-র সহকারি কোচ মেহরাজউদ্দিন ওয়াডু রেফারির একটি সিদ্ধান্তকে কাঠগড়ায় তুললেন। তাঁর মতে, রেফারি চাইলে লাল কার্ডটা না'ই দেখাতে পারতেন।

ম্য়াচের প্রথমার্ধে ধাক্কাটা খায় মহমেডান। ইনজুরি টাইমে টম অলড্রেডকে বাজে ফাউল করেছিলেন মিরজালোল কাশিমোভ। ব্যাপারটা রেফারির নজর এড়ায়নি। সঙ্গে সঙ্গে তিনি লাল কার্ড দেখিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে ১০ মিলে মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করতে হয় সাদা-কালো ব্রিগেডকে। 

ম্য়াচের শেষে রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মেহরাজ। তাঁর কথায়, 'মোহনবাগান দলটা যে কতটা শক্তিশালী, সেটা আমরা সকলেই জানি। ওদের বিরুদ্ধে লড়াইটা সবসময় কঠিন হয়। প্রথমার্ধে আমরা সেট পিস থেকে তো তিনটে গোল হজম করেই ফেলেছিলাম।' 

দেখুন সেই ভিডিও:

এরপর খানিক আক্ষেপের সুরে তিনি বললেন, 'তবে কাটা ঘায়ে নুনের ছিটে দিল লাল কার্ডের সিদ্ধান্তটা। আর মোহনবাগানের বিরুদ্ধে যখন একজন কম ফুটবলার নিয়ে মাঠে নামতে হয়, তাহলে ফলাফল যে কী হবে, তা সহজেই আশা করা যেতে পারে। তবে এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে আমাদের ফুটবলাররা যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছে। একদিকে মোহনবাগানকে আটকেছি। অন্য়দিকে, গোলের বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলাম। যদিও একটা গোলও করতে পারিনি।


```