Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপার কাপ থেকে বিদায়, ছয় গোলের লজ্জার হার মহামেডানের

মহামেডান (Mohamedan) আছে মহামেডানই। একরাশ সমস্যা নিয়ে সুপার কাপ (Super Cup) খেলতে ভুবনেশ্বর গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। আর পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের মতোই প্রথম ম্যাচে হেরে ফিরতে হচ্ছে কলকাতায়।

সুপার কাপ থেকে বিদায়, ছয় গোলের লজ্জার হার মহামেডানের

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 24 April 2025 21:31

দ্য ওয়াল ব্যুরো: মহামেডান (Mohamedan) আছে মহামেডানই। একরাশ সমস্যা নিয়ে সুপার কাপ (Super Cup) খেলতে ভুবনেশ্বর গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। আর পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের মতোই প্রথম ম্যাচে হেরে ফিরতে হচ্ছে কলকাতায়।

তবে লাল-হলুদ হেরেছিল ২-০ গোলে। সেখানে সাদা-কালোর নেটে বল জড়াল ছয় বার। মরসুমের শুরুতে যা ছিল, শেষেও তাই। আঁধার কাটল না মহামেডান স্পোর্টিংয়ে। সাদা-কালো হয়েই থাকতে হল মেহরাজউদ্দিনের দলকে। আইএসএলে বেরঙিন ফুটবল খেলেছিল, সুপার কাপেও উন্নতি নেই। নর্থ-ইস্ট ইউনাইটেড (North East United) কলকাতার ক্লাবকে নিয়ে ছেলেখেলা করল। 

হ্যাটট্রিক করলেন আলাদিন (Aladin)। স্কোরলাইন বলছে নর্থ-ইস্ট ৬-মহামেডান স্পোর্টিং ০ (৬-০)। 
৩ মিনিট থেকে শুরু হল গোলবর্ষণ। ম্যাচ যত এগোল, নর্থ-ইস্টের আক্রমণও ততই বাড়ল। গোলের সংখ্যাও বাড়ল। মহামেডানের রক্ষণ নিয়ে ছেলেখেলা করল নর্থ-ইস্ট। সাইডলাইনের ধারে দাঁড়িয়ে মেহরাজ দেখলেন, তাঁর দল বিনা প্রতিরোধে দাঁড়িয়ে-দাঁড়িয়ে গোল হজম করছে।

৩ মিনিটে নর্থ-ইস্টকে এগিয়ে দেন জিতিন। এর ১৫ মিনিট পরে আলাদিন ২-০ করেন নর্থ-ইস্টের হয়ে। ৪২ মিনিটে জিতিনের পাস থেকে ৩-০-এ নর্থ-ইস্টকে এগিয়ে দেন নেস্টর। বিরতির পরেও চলতে থাকে নর্থ-ইস্টের হানাদারি। ৫৬ মিনিটে মহামেডান রক্ষণের সুযোগে ৪-০ করে যান আলাদিন। ৬৬ মিনিটে গিলেরমো ৫-০ করেন। খেলার একেবারে শেষ লগ্নে পেনাল্টি থেকে ৬-০ করেন আলাদিন। 

সুপার কাপে প্রথম ম্যাচ হেরেই ছিটকে গেল মহামেডান। তাদের আগে প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে বেরিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলও।


```