Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পুরনো বলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছি’, বাদ পড়া নিয়ে রোহিতের ‘ব্যাখ্যা’র পাল্টা জবাব সিরাজের

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে জসপ্রীত বুমরাহ চোটের জন্য খেলতে পারবেন না—এটা নিশ্চিত হওয়ার পর কোন কোন বোলার দুবাই যেতে চলেছেন, তা নিয়ে ধন্দ শুরু হয়। কতজন পেসার, কতজন স্পিনারকে বেছে নেওয়া হবে, সেই সংশয় মিটতে না মিটতে দানা বাঁধে নয়া বিতর্ক।

‘পুরনো বলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছি’, বাদ পড়া নিয়ে রোহিতের ‘ব্যাখ্যা’র পাল্টা জবাব সিরাজের

মহম্মদ সিরাজ ও রোহিত শর্মা

শেষ আপডেট: 21 March 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে জসপ্রীত বুমরাহ চোটের জন্য খেলতে পারবেন না—এটা নিশ্চিত হওয়ার পর কোন কোন বোলার দুবাই যেতে চলেছেন, তা নিয়ে ধন্দ শুরু হয়। কতজন পেসার, কতজন স্পিনারকে বেছে নেওয়া হবে, সেই সংশয় মিটতে না মিটতে দানা বাঁধে নয়া বিতর্ক। যখন জানা যায়, হর্ষিত রানা কিংবা অর্শদীপ সিংয়ের মতো অনভিজ্ঞ পেসারকে দলে রেখে বাদ দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। তাঁর জায়গায় দলে এসেছেন একজন স্পিনার—বরুণ চক্রবর্তী।

এই ইস্যু নিয়ে এরপর একাধিকবার অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্নের মুখে পড়তে হয়। সাংবাদিকদের সওয়ালের জবাবে রোহিত জানান, তাঁরা অলরাউন্ডার বাছাইকে প্রাধান্য দিয়েছেন এবং গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেন আরেকটি কারণ। যেখানে রোহিত যুক্তির ছিল, পুরোনো বলে সিরাজ ততটা ‘কার্যকরী’ নন। দুবাইয়ের ময়দানে মিডল অর্ডারে বিপক্ষ দলের পার্টনারশিপ ভাঙতে এমন বোলার তাঁরা খুঁজছেন, যিনি জেল্লা-উঠে যাওয়া বলেও ভয়ংকর হয়ে উঠতে পারবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। আইসিসির অর্থ পুরস্কার তো বটেই, গতকাল সমস্ত খেলোয়াড়কে তিন কোটি টাকা করে আর্থিক সওগাত দেওয়ার ঘোষণা করেছে বিসিসিআই। এই আবহে অধিনায়কের বয়ানের বিরোধিতা করে মুখে খুললেন মহম্মদ সিরাজ। সাফ জানালেন, রোহিতের বক্তব্য তাঁর মতামত হতেই পারে। কিন্তু তথ্য উলটো কথা বলছে।

সিরাজ বলেন, ‘গত বছর দুনিয়ার সেরা দশ জন সিমারের মধ্যে আমি পুরোনো বলে সর্বাধিক উইকেট নিয়েছি। তার উপর ইকোনমি রেটও যথেষ্ট কম। পরিসংখ্যানই আমার হয়ে কথা বলছে। আমি পুরোনো ও নতুন—দু’ধরনের বলেই যথেষ্ট ভাল পারফর্ম করেছি।‘ আইপিএলে নামার আগে একটি সাংবাদিক বৈঠকে একথা আত্মবিশ্বাসের সুরে ঘোষণা করেছেন তিনি।

যদিও এর আগে রোহিতের বক্তব্য ছিল একশো আশি ডিগ্রি উলটো। তিনি বলেন, ‘নতুন বলের বদলে পুরনো বল তুলে নিলে সিরাজের কার্যকারিতা খানিক কমে যায়। কোন কোন বোলার দুবাই যাবে এই নিয়ে দলের অন্দরে বেশ কয়েক প্রস্থ আলোচনা চলেছে। শেষমেশ মাত্র তিন জন সিমারকেই নিয়ে যাচ্ছি, তার কারণ আমরা অলরাউন্ডারদের দলে জায়গা দিতে চেয়েছিলাম। সিরাজের বাদ পড়াটা সত্যি দুঃখজনক। কিন্তু সত্যি বলতে এ ছাড়া আমাদের আর কিছু করার ছিল না।‘

পক্ষে-বিপক্ষে এই মতানৈক্যের আবহে একটা বিষয় যদিও দিনের আলোর মতো স্পষ্ট। সেটা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ঠিক আগে মহম্মদ সিরাজ খুব একটা ভাল ফর্মে ছিলেন না। ছ’মাস ধরেই পারফরম্যান্সে অবনতি দেখা যাচ্ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি জ্বলে ওঠেন ঠিকই। কিন্তু তা যথেষ্ট ছিল না।

আসন্ন আইপিএল-আবহে যদিও ভারতীয় পেসার কোনও পুরনো কথা মাথায় রাখতে চান না। এশিয়া কাপ, ইংল্যান্ড সিরিজ সামনে। এক চোখ সেদিকে রাখা হলেও সিরাজ জানান, গুজরাত টাইটানসের হয়ে মাঠে নেমে ভাল খেলা এবং দলকে ফের একবার খেতাব জেতানোকেই তিনি পাখির চোখ করতে চাইছেন।


```