Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শামির বদলে কে খেলবেন, মুকেশ না প্রশিদ্ধ? প্রথম একাদশ নিয়ে চিন্তায় ঘুম উড়েছে দ্রাবিড়ের

২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। বক্সিং ডে-র টেস্ট নিয়ে টেস্ট নিয়ে চিন্তায় ঘুম উড়েছে কোচ রাহুল দ্রাবিড়ের।

শামির বদলে কে খেলবেন, মুকেশ না প্রশিদ্ধ? প্রথম একাদশ নিয়ে চিন্তায় ঘুম উড়েছে দ্রাবিড়ের

শেষ আপডেট: 25 December 2023 12:51

দ্য ওয়াল ব্যুরো: ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। বক্সিং ডে-র টেস্ট নিয়ে টেস্ট নিয়ে চিন্তায় ঘুম উড়েছে কোচ রাহুল দ্রাবিড়ের। প্রথম একাদশ কেমন হবে, তা নিয়েই ভাবাচ্ছে দ্রাবিড়কে। চোটের কারণে মহম্মদ শামি ছিটকে গেছেন, খেলবেন না ঈশান কিশানও। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার স্কোয়াডে না থাকায় কী ভাবছেন ভারতের হেডস্যার?  

মহম্মদ শামি না থাকায় টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রশিদ্ধ কৃষ্ণা। আছেন বাংলার মুকেশ কুমারও। সেঞ্চুরিয়ানের পিস সাধারণত পেস সহায়ক হয়। পাটা উইকেটে যথেষ্ট বাউন্স থাকবে উইকেটে। এই উইকেটে পরের দিকে রিভার্স সুইংও হবে। এই ক্ষেত্রে মুকেশের খেলার সম্ভাবনা বেশি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি বাংলার এই পেসার। 

এহেন পরিস্থিতিতে প্রশিদ্ধ কৃষ্ণারও সুযোগ থাকছে প্রথম টেস্টে খেলার। তবে ২০১৫ সালে রঞ্জিতে অভিষেক হওয়ার পর ১৫টাও ম্যাচ খেলেননি তিনি। মহম্মদ শামি খেললে তিনি সুযোগ পেতেনই না টেস্ট স্কোয়াডে। 

এদিকে, ঈশান কিশান টেস্ট সিরিজের আগেই দেশে ফিরে গেছেন। তাই কেএল রাহুলকে কীভাবে দ্রাবিড় ব্যবহার করবেন সেই নিয়েই প্রশ্ন উঠেছে। যদি রাহুল শুধু ব্যাটার হিসেবে খেলেন সেক্ষেত্রে কেএস ভরতের সুযোগ হতে পারে প্রথম একাদশে। আবার কেএল রাহুলকে উইকেটকিপার-ব্যাটার হিসেবেও রাখা হতে পারে প্রথম একাদশে। 

শুধু তাই নয়, চোটের কারণে ঋতুরাজ গায়কোয়াডও ছিটকে গেছেন। তাঁর জায়গায় টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাংলার অভিমুন্য ঈশ্বরণ। মনে করা হচ্ছে, টেস্ট ক্রিকেটে অভিষেক হতে পারে তাঁর। এখন দেখার শেষ পর্যন্ত কোন দল নামান কোচ দ্রাবিড়।


```