Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Mohammed Shami: চোটে কাবু সামি, কিউয়িদের বিরুদ্ধে কে পাবেন সুযোগ? বাড়ছে জল্পনা

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুসারে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামির জায়গায় আর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে।

Mohammed Shami: চোটে কাবু সামি, কিউয়িদের বিরুদ্ধে কে পাবেন সুযোগ? বাড়ছে জল্পনা

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি

শেষ আপডেট: 1 March 2025 23:16

দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভাল পারফরম্যান্স করছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ এবং পাকিস্তানকে দুরমুশ করেছে। এবার ভারতীয় ক্রিকেট দলের সামনে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ। যদিও এই দুটো দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তবে টিম ইন্ডিয়ার আগামী ম্যাচে খেলতে পারবেন না তারকা পেসার মহম্মদ সামি। শোনা যাচ্ছে, তিনি নাকি এখনও পুরোপুরিভাবে চোট সারাতে পারেননি। সেকারণে এই ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন সামি। এমনকী, ড্রেসিংরুমে চিকিৎসা করানোর পর আবারও মাঠে ফিরে এসেছিলেন। কিন্তু, নিজের ১০ ওভার তিনি বল করতে পারেননি। শুক্রবার অনুশীলনের সময় তিনি সাতটা থেকে আটটা বল করেন। সবথেকে বড় ব্যাপার, তিনি বল করার সময় সম্পূর্ণ জোর দিতেও পারছেন না। জানা গিয়েছে, সামির হাঁটুতে নাকি চোট রয়েছে। আর সেকারণেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠের বাইরে চলে গিয়েছিলেন।

পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি সামি

হাঁটুতে চোটের পাশাপাশি পায়ের পেশিতেও যে সমস্য়া রয়েছে, সেটা তাঁর বোলিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। যদিও পরেরদিকে তিনি কামব্যাক করেন এবং আরও পাঁচ ওভার বল করেন। কিন্তু, নিজের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্সের আশপাশেও ছিলেন না তিনি। পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র তিনিই কোনও উইকেট শিকার করতে পারেননি। পাশাপাশি একটু বেশি রানও দিয়ে ফেলেছিলেন।

আর্শদীপকে সুযোগ দেওয়া হতে পারে

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুসারে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামির জায়গায় আর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে। আর সেকারণেই তিনি আইসিসি অ্যাকাডেমির নেটে কঠোর অনুশীলন করছেন। টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্বাবধানে তিনি ১৩ ওভার বল করলেন। এই ম্যাচে টিম ইন্ডিয়া যদি সামি বিশ্রাম দেয়, তাহলে সেটা দলের পক্ষেও যথেষ্ট কার্যকরী হবে। কারণ এই ম্যাচটা না খেললে সামি আরও কিছুটা বেশি বিশ্রাম পাবেন। সেক্ষেত্রে সেমিফাইনালে তাঁকে আবারও পুরনো ছন্দে দেখা যেতে পারে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচটা দুটো দলের কাছেই সম্মানরক্ষার। সুতরান, ফলাফলের কোনও গুরুত্ব নেই। 

আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য টিম ইন্ডিয়া - রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, আর্শদীপ সিং, ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। 


```